নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   সংস্কৃতি   প্রখ্যাত ফটোগ্রাফার মালা মুখার্জী আসছে | বর্ণাঢ্য জীবনের কথন, দেশ বিদেশের বই প্রদর্শন  
প্রখ্যাত ফটোগ্রাফার মালা মুখার্জী আসছে | বর্ণাঢ্য জীবনের কথন, দেশ বিদেশের বই প্রদর্শন  
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
মুনতাসির  মঈন – নারায়ণগঞ্জ ফোটোগ্রাফি ক্লাবের আয়োজনে কলকাতা থেকে বিখ্যাত ফটোগ্রাফার মালা মুখার্জী আসছে নারায়ণগঞ্জে। অনুষ্ঠান সূচীতে “টেল অফ মালা মুখার্জী উইথ এন পি সি” মালা মুখার্জির ফটোগ্রাফি জীবনের বর্ণাঢ্য গল্পের সাথে থাকবে ফটোগ্রাফিক বুক শো । দারুণ সব ফটোগ্রাফারের দুর্লভ সব বই দিয়ে সাজানো হবে এই বুক শো ।
আগামী ২৬ নভেম্বর শনিবার আলী আহমেদ চুনকা লাইব্রেরি এন্ড অডিটোরিয়াম এক্সপেরিমেন্টাল হলে এ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রথমে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিখ্যাত ফটোগ্রাফার মালা মুখার্জী নিজে তার বর্ণাঢ্যময় ফটোগ্রাফি  জীবনে গল্প শুনাবেন। পরে দুপুর ১২ঃ ৩০ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত বিখ্যাত ফটোগ্রাফারের দুর্লভ সব বই দিয়ে সাজানো বুক শো অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ ফোটোগ্রাফি ক্লাব প্রায়ই আমন্ত্রণ জানায় দেশ বিদেশের খ্যাতিমান ফটোগ্রাফারদের । খ্যাতিমান এই সব ফোটোগ্রাফারদের গল্প শুনতে তারা ভালোবাসে। তারই ধারাবাহিকতায় এবার এন পি সি তে গল্প বলতে আসছেন কলকাতা থেকে বিখ্যাত ফটোগ্রাফার মালা মুখার্জী । ফটোগ্রাফির সাথে মালা মুখার্জীর পরিচয় সেই ছোট্ট বেলায় , ষাট এর দশকে । তখন সে মাত্র মিডল স্কুলে পড়ে । তার বাবার দেয়া একটি লাইকা ক্যামেরা তে তার হাতে খড়ি । তখন ছবি তোলার দুর্দান্ত শখ তাকে একজন এমেচার ফটোগ্রাফার হিসেবে গড়ে তুলে । এরপর ১৯৮৬ সালে আমরা তাকে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে দেখতে পাই । তখন দেশে এবং বিদেশের নানা সংবাদপত্রে তার তোলা ছবি ছাপা হতে থাকে । সংবাদপত্রের পাশাপাশি নামিদামি বুক কভার , জার্নাল , ম্যাগাজিনে তার ছবি স্থান করে নেয় । এই সময়টা তে আমরা তাকে চেন্নাই তে একটি স্কুলে ফটোগ্রাফি পড়াতেও দেখি । ১৯৯৩ তার পর তিনি লন্ডন গিল্ড হল ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লায়েড আর্ট এন্ড ডিজাইন স্টাডিজে গ্রাজুয়েশন করেন । একই বছর তিনি ওয়েন রৌলি আর্ট ফাউন্ডেশন এর অ্যাওয়ার্ড পান । ১৯৯৪ সালে নমিনেটেড হন লি জি কালার ফোটোগ্রাফি অ্যাওয়ার্ডএর । ২০০৭ সালে দি একাডেমী অফ ভিজ্যুয়াল মিডিয়া নিউ দিল্লী তাকে ভূষিত করে আউটস্টান্ডিং কান্ট্রিবিউশন অফ ফটোগ্রাফি অ্যাচিভমেন্ট আওয়াডে । ২০১১ সালে পুরস্কার আসে চীন থেকে । ২০১৪ সালে পান বি পি এস অনারারি ফেলোশিপ । ২০০২ সালে বিখ্যাত পাবলিকেশন ফাইডন তাকে বিশ্বের ১০০ জন কনটেস্টরি ফটোগ্রাফারের মধ্যে স্থান দেন । তিনি একই সাথে বেশ কয়েকটি বইয়ের ও কো অথার । তার সোলো এক্সিবিশনের সংখ্যা প্রায় ৪৫ টি এবং গ্রুপ এক্সিবিশন প্রায় ৬৫ টি ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...