নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ৩২ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার | যার মূল্য ৬ লাখ ৪৪ হাজার টাকা
৩২ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার | যার মূল্য ৬ লাখ ৪৪ হাজার টাকা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
আড়াইহাজার প্রতিবেদকঃ নরসিংদীর র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান (র‌্যাব-১১) এর অভিযানে ৩২ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খন্দকার শামীম বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় র‌্যাব-১১ (নরসিংদী) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর পাশবর্তী জেলা নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের ব্যাকডালার ভিতর থেকে ৩২ (বত্রিশ) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয় এবং যার আনুমানিক মূল্য (ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা।
আটককৃতরা হলেনঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চর ডাজাতিয়াপাড়া গ্রামের মোঃ কুদ্দুস আলী’র ছেলে মোঃ জুয়েল (৩৮) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামের আবুল বাসার এর স্ত্রী সুইটি বেগম (২২)।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেস জানা যায় যে, আটকৃতরা পেশাদার আন্ত ঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসাবে এলাকায় তাদের ব্যপক পরিচিতি রয়েছে। তারা নিয়মিত কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এ ধরনের মাদক এনে বিভিন্ন জেলায় বিতরণ করে। আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...