নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   চনপাড়ায় র‌্যাবের উপর হামলা মালার পলাতক ৩ আসামী গ্রেফতার
চনপাড়ায় র‌্যাবের উপর হামলা মালার পলাতক ৩ আসামী গ্রেফতার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
 নারায়ণগঞ্জে খবর রিপোর্টঃ  রূপগঞ্জের অপরাধ জগত চনপাড়ায় অভিযান চালিয়ে র‌্যাবের উপর হামলা মালার পলাতক ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো চনপাড়া এলাকার মোঃ হায়াত আলী’র ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক রনি @ মালটা রনি (৩২), একই এলাকার মোঃ বিল্লাল শিকদার-এর ছেলে      মোঃ সাইজুদ্দিন (২৪) ও আনোয়ার খান-এর ছেলে মোঃ বিল্লাল হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়।
র‌্যাব-১১ আদমজীনগর সহকারী পরিচালক মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু ২৫ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৫ নভেম্বর রাতে জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা এজাহারনামীয় আসামী  রূপগঞ্জ চনপাড়া এলাকার মোঃ হায়াত আলী-এর ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক রনি @ মালটা রনি (৩২), এবং একই এলাকার মোঃ বিল্লাল শিকদার-এর ছেলে         মোঃ সাইজুদ্দিন (২৪) ও আনোয়ার খান-এর ছেলে মোঃ বিল্লাল হোসেনক (২৮) গ্রেফতার করা হয়।
গত ২৭/০৯/২২  তারিখে র‍্যাব-১, উত্তরা, ঢাকা’র একটি দল রূপগঞ্জে চনপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান বিপুল পরিমান মাদকদ্রব্য গাঁজা ও হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। অভিযান শেষে আসামীদের গাড়িতে উঠানোর সময় গ্রেফতার হওয়া আসামীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাদের সহযোগিরা ডাকাত ডাকাত বলে গুজব ছড়িয়ে প্রায় ৪০০/৫০০ লোক আগ্নেয়াস্ত্র ও দেশীয় আস্ত্রসহ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে অবরুদ্ধ করে সরকারী কাজে বাধা দেয়। এসময় গুলি করে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। তাদের হামলায় টহলরত র‍্যাব সদস্যরা আহত হয় এবং টহল গাড়ি সহ সরকারী সম্পতির ক্ষয় ক্ষতি হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। যার মামলা নাম্বার ৭৩ তারিখ-২৮ সেপ্টেম্বর ২০২২খ্রিঃ। উক্ত ঘটনা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চের সৃষ্টি হয়।
পরে র‍্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে উল্লেখিত আসামীদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এ হামলা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বিকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...