নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   খেলাধূলা   আর্জেন্টিনার জয়ে গভীর রাতেই আনন্দ মিছিল | পুরো বঙ্গবন্ধু সড়কে সমর্থকদের উল্লাস 
আর্জেন্টিনার জয়ে গভীর রাতেই আনন্দ মিছিল | পুরো বঙ্গবন্ধু সড়কে সমর্থকদের উল্লাস 
  খেলাধূলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবরঃ  মেক্সিকোকে দুই গোলে পরাজিত করে আর্জেন্টিনা জয়ি হলে সমর্থকরা গভীর রাতেই নারায়ণগঞ্জ শহরে বিজয় মিছিল করে। রাত তিনটায় মেসির দল আর্জেন্টিনা জয় নিশ্চিত হওয়ার পর পরই শহরের বিভিন্ন পাড়া মহল্লায় বেজে উঠে বুবুজেলা বাঁশির বিজয় সুর, বাদ্য যন্ত্র ঢোল, আর পতাকাবাহী মোটরযানের বহর নিয়ে শুরু হয় বিজের আনন্দ মিছিল। প্রায় সকল পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড বিজয় মিছিল নিয়ে শহরে আসতে থাকে। এসময় শহরের গুরুত্তপূর্ন পয়েন্ট চাষাঢ়া, ২ নং রেল গেইট ও মন্ডলপায় আার্জেন্টিনার সমর্থকরা  জড়ো হতে থাকে। পরে প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে শুরু হয় আনন্দ মিছিল। বিশ্বকাপে প্রথম খেলায় সৌদি আরবের কাছে পরাজিত হলেও দ্বিতীয় খেলায় মেক্সিকোর সাথে ২-০ গোলে বড় ব্যাবধানে জয় আর্জিন্টিনা সমর্থকদের মনে প্রশান্তি এনে দেয়। তারা আশাবাদি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ খেলায় চ্যাম্পিয়ন হবে। খেলায় প্রথমার্থে ০-০ গোলে দুই দলের সমতা থাকলেও দ্বিতীয় পর্বে ৬৪ মিনিটে লিওনেল মেসি ১ গোল করে দলকে বিজয়ের দিকে এগিয়ে নের। পরে ৮৭ মিনিটে ফার্নানদেস দ্বিতীয় গোকটি করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে। এর পর বাকি সময় মোক্সিকোর খেলোয়াড়রা গোল শুধরে খেলায় সমতা আনতে না পেরে পরাজিত হয়। আর্জেন্টিনার জয়ে সরর্থকরা আনন্দের জোয়ারে বাসছে। সমর্থকদের প্রত্যাশা শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কিনা তা সময়ই বলে দেবে। বিশ্বকাপে বাঘা বাঘা দলকে পরাজিত করতে হবে। তবেই এবারের বিশ্বকাপে বিদায়ি ম্যারাডোনার প্রতিনিধি লিওনেল মেসি হাতে বিশ্বকাপ নিয়ে শেষ হাসিটা হাসবে এমন প্রত্যাশা সমর্থকদের। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...