নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার | পিকআপ ভ্যান জব্দ
২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার | পিকআপ ভ্যান জব্দ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে জব্দ করা হয়েছে মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। শনিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী ফেরী ঘাট এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
জানা গেছে, আড়াইহাজার থানার এস আই ইসমাইল সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ফেরীঘাট এলাকায় চেকপোষ্ট বসান। রাত অনুমান সাড়ে ৮টায় একটি পিকআপ ভ্যান চেকপোষ্টের সিগনাল উপেক্ষা করে চেকপোষ্ট অতিক্রম করলে পুলিশ দৌড়ে এসে গাড়ীটি আটক করে এবং গাড়ী তল্লাশী করে গাড়ীর পিছনে ত্রিপল দিয়ে আবৃত অবস্থায় পলিথিনে মোড়ানো ৭ টি প্যাকেটে ২ কেজি করে ১৪ কেজি এবং একটি বস্তা ভর্তি ৮ কেজিসহ মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করে।সেই সঙ্গে গাড়ীতে থাকা দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার সরুফারচর গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের ছেলে মোঃ মিরাজ শেখ (২৪) ও বিবাড়িয়ার কসবা থানার আজকিনা গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে মোঃ কাজল (২৭)। তাদেরকে রোববার সকালে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। এ ব্যাপারে কাউকে কোন ছাড় দেয়া হবে না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...