নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   মহানগর   নকশা বহির্ভূত ৫টি বহুতল বভনের বর্ধিত অংশ ভেঙ্গে দিল রাজউক | ৫ লাখ জড়িমানা
নকশা বহির্ভূত ৫টি বহুতল বভনের বর্ধিত অংশ ভেঙ্গে দিল রাজউক | ৫ লাখ জড়িমানা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নকশা বহির্ভূত অনিয়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উচ্ছেদ অভিযান চালিয়ে ৫ টি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দেওয়া সহ ৫ লাখ জড়িমানা করা হয়েছে। আজ বুধবার দুপুর থেকে  উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত । অভিযানে আমলাপাড়া এলাকায় ৫ টি বহুতল ভবনের নকশাবহির্ভূত ভাবে বিধি নিষেধ অমান্য করে, সড়কের জমি দখল করে ভবন নির্মাণ করার অভিযোগে ভবনের বর্ধিতাংশ ভেঙে দেয়া হয়। এবং সড়কের দখল হওয়া জমি উদ্ধার করে সড়ক প্রসস্ত করা হয়।
এসময় ৮ তলা ভবন মালিক মীর আমান উল্লাহকে ৫ লাখ টাকা জড়িমান করে এবং ৮ তলা ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে পাশে সড়কে প্রসস্ত করা হয়, এছাড়া ৬ তলা ভবন মালিক সামসুন নাহার, ৩ তলা ভবন মালিক আলী হোসেন ভূইয়া, এক তলা ভবন মালিক আক্তার হোসেন ও ৮ তলা ভবন মালিক মোঃ পারভেজ মিয়ার নকশা বহির্ভূত ভবন নির্মান ও সড়কের জমি দখল করার অভিযোগে বর্ধিত অংশ ভেঙ্গে দেওয়া হয়।
রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে বিপুল পরিমান পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিথ ছিলেন। এসময় রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খান জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ, সড়কের জমি দখল করে ভবন নির্মান করার বিষয়টি রাজউকের নজরে এলে ভবন মালিকদের নোটিশ দেয়া হয়। কিন্তু তারা এর জবাব না দিয়ে বিধিনিষেধ অমান্য করে নির্মান কাজ চালাচ্ছিল। পরে নিয়ম অনুযায়ী রাজউক  উচ্ছেদ অভিযান চলিয়ে ভবনে বর্ধিত অংশ ভেঙ্গে দেওয়া হয়। এসময় ৫ লাখ টাকা জড়িমানা করা হয়।
এসময় রাজউকের অথরাইজ কর্মকর্তা শুভঙ্কর সুস্ময় রায়, ইমারত পরিদর্শক সোহেল রানা  সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিথ ছিলেন। রিপোর্ট লেখা পর্যন্ত উচ্ছদ অভিযান চলছিল। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...