নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সারাবাংলা   সিদ্ধিরগঞ্জে দু’টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন | জরিমানা
সিদ্ধিরগঞ্জে দু’টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন | জরিমানা
  সারাবাংলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ লাইন বিচ্ছিন্নসহ দু’টি প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে জরিমানা ও নিয়মিত মামলা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নাসিক ৬নং ওয়ার্ড এলাকার সুমিলপাড়া রেললাইন থেকে চরশিমুলপাড়ার ডাচ্ বাংলা পাওয়ার প্লান্ট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট নুসরাত আরা খানমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী ইমরানসহ পুলিশের একটি টিমের কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১ কিলোমিটার  অবৈধ গ্যাস সংযোগে ব্যবহারকৃত পাইপ জব্দ এবং এস. আর এন্টারপ্রাইজের মালিক আবুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রুহুল আমিন ভোলা নামে আরেকটি কারখানা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। অবৈধ গ্যাস সংযোগকারী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...