নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   রূপালীতে নকশা বহির্ভুত ৫ টি বহুতল ভবন ভাঙ্গা সহ ১৫ লাখ জড়িমানা 
রূপালীতে নকশা বহির্ভুত ৫ টি বহুতল ভবন ভাঙ্গা সহ ১৫ লাখ জড়িমানা 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জে বন্দরে রূপালী আবাসিক একালায় নকশা বহির্ভুত অনিয়মে ৫ টি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দেওয়া সহ ভবন মালিকদের ১৫ লাখ টাকা জড়িমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রাজউক ।  অভিযানে বন্দর রূপালী আবাসিক একালার মইনুল হকের মালিকানাধিন ১১ তলা নির্মানাধীন নজরুল টাওয়ার, তিন তলা ভবন মালিক মোঃ ইকবাল আব্দুল মতিন, চার তলা ভবন মালিক মোঃ আব্দুল কাইয়ুম, আট তলা ভবন মালিক মোঃ শাহীন, চার তলা ভবন মালিক মেহের আবজালের ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দেয়া হয়। এসময় ৫ ভবন  মালিককে ১০ লাখ টাকা জড়িমানা করা হয়েছে।
অভিযানে রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে বিপুল পরিমান পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী,  পুলিশ উপস্থিথ ছিলেন। এসময় রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খান জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ, সড়কের জমি দখল করে ভবন নির্মান করা এবং বিধি নিশেষ অমান্য করার বিষয়টি রাজউকের নজরে এলে ভবন মালিকদের কয়েক দফায় নোটিশ দেয়া হয়। কিন্তু তারা এর কোন জবাব না দিয়ে বিধিনিষেধ অমান্য করে ভবন নির্মান কাজ চালাচ্ছিল। পরে নিয়ম অনুযায়ী রাজউক  উচ্ছেদ অভিযান চলিয়ে ভবনে বর্ধিত অংশ ভেঙ্গে দেওয়া হয়। এসময় ৫ টি বহুতল ভবনের মালিককে ১৫ লাখ টাকা জড়িমানা করা হয়।
উচ্ছেদ অভিযানে এসময় রাজউকের অথরাইজ কর্মকর্তা শুভঙ্কর সুস্ময় রায়, ইমারত পরিদর্শক সোহেল রানা  সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিথ ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...