নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত
বন্দরে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে ট্রাক চাপায় ও ক্রেন থেকে লোহার প্লেট পড়ে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত। নিহত শ্রমিকরা হলেন, ডকইয়ার্ড শ্রমিক ইমরান হোসেন(২০), ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারী(৩৪)।
১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে মদনগঞ্জ এলাকায় কর্ণফুলি ডকইয়ার্ডে  ও ৩০ নভেম্বর (বুধবার) রাতে একরামপুর ইস্পাহানি  এলাকায় আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে এ পৃথক দুটি দূর্ঘটনা ঘটে।
সূত্রে জানাগেছে, উপজেলা মদনগঞ্জ এলাকায় অবস্থিত কর্ণফুলি ডকইয়ার্ডে মোঃ ইমরান হোসেন প্লেট কাটার কাজ করছিলেন এসময় ক্রেন দিয়ে লোহার প্লেট অন্যত্রে সরিয়ে নিচ্ছেন। এসময় ক্রেন থেকে লোহার প্লেট ওপরে পড়ে ঘটনাস্থলেই ইমরান মারা যায়। এদিকে বুধবার রাত সাড়ে ১১.৩০ মিনিটে আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে এক ট্রাকের মালামল লোড করা হলে ট্রাক বেগ দেওয়ার সময় ওই ট্রাকের পেছনে থাকা অপর ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারীর চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।  নিহত ডকইয়ার্ড শ্রমিক ইমরান হোসেন, কুমিল্লা দাউদকান্দি এলাকার বাসিন্দা। নিহত ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারী, ফরিদপুর জেলার বাসিন্দা।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান,  আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে ট্রাক চাপায় নিহত অপর ট্রাক চালক জাহাঙ্গীরের উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়।  ডকইয়ার্ড শ্রমিক শ্রমিক ইমরানের লাশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ পাঠিয়ে দেন কর্তৃপক্ষ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...