নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ৪০ তম বিসিএস ক্যাডার পদে সুপারিশ প্রাপ্তিদেরকে সম্মাননা জানালো  ইয়থ ক্লাব
৪০ তম বিসিএস ক্যাডার পদে সুপারিশ প্রাপ্তিদেরকে সম্মাননা জানালো  ইয়থ ক্লাব
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  ৪০ তম সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার পদে সুপারিশ প্রাপ্তদের সম্মাননা প্রদান করেছেন নারায়ণগঞ্জ ইয়থ ক্লাব।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সম্মেলন কক্ষে ৪০ তম সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারদেরকে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ ইয়ুথ ক্লাবের সভাপতি ইব্রাহীম আদহাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা উদ্যোক্তা মো. কবির উদ্দিন চৌধূরী।
অনুষ্ঠানে বক্তৃতারা বলেন, আপনারা নারায়ণগঞ্জের গর্বিত সন্তান। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছেন তা আপনাদের বাস্তবায়ন করতে হবে। আপনারা কর্মজীবনে যেখানে যাবেন সততার সাথে কাজ করবেন। আপনারা আমাদের গর্ব। আপনারা নারায়ণগঞ্জকে গর্বিত করে আবারও পরিচিতি করিয়েছেন। আপনাদের বড় হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করার কামনা রইলো।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল নাজমুল হাসান, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এড.সুইটি ইয়াসমিন। এছাড়াও নারায়ণগঞ্জ ইয়ুথ ক্লাবের আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাহলিল জিবরান, সহ-সভাপতি সৌরভ দত্ত, সিনিয়র সহ-সভাপতি ইসমায়িল, সহ-সাধারণ সম্পাদক রাজিব সাহা ও সাংগঠনিক সম্পাদক আল রাব্বী সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...