নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   স্বাস্থ্য   প্রথম ডোজ নেওয়ার সময় বাড়লো
প্রথম ডোজ নেওয়ার সময় বাড়লো
  স্বাস্থ্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

দেশে চলমান বিশেষ টিকা ক্যাম্পেইন আগামী ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির ও স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডা শামসুল হক।তারা জানান, আগামী ৪, ৬ ও ৮ অক্টোবর এই ক্যাম্পেইন চলবে। চাহিদার কারণে এই সময় বাড়ানো হয়েছে। এরপর আর প্রথম ডোজ দেওয়া হবে না।ডা. শামসুল হক জানান, প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য আর কোনও ক্যাম্পেইন হবে না। তবে কেউ যদি যৌক্তিক কারণে নিতে না পারেন তাহলে পরে নির্ধারিত ভ্যাকসিন সেন্টারের মাধ্যমে নিতে পারবেন।যৌক্তিক কারণ হিসেবে তিনি বলেন, হয়তো কেউ গত ছয় মাস অসুস্থ ছিলেন, বিছানা থেকে একদমই উঠতে পারছেন না। তারা নির্ধারিত সেন্টার থেকে নিতে পারবেন।তিনি বলেন, আগামী তিনদিন এই টিকা কার্যক্রম চলবে। ইতোমধ্যে যে পদ্ধতিতে টিকা নিয়েছেন সেই পদ্ধতিতে টিকা নেওয়া যাবে। গত তিন দিনে প্রথম ডোজ , দ্বিতীয় ডোজ ও বুস্টার মিলে ৮১ লাখ মানুষ টিকা নিয়েছেন। এখনও বুস্টার ডোজ নিতে অনেকেই বাকি আছেন। আমাদের বলছেন যে তারা টিকা নিতে চান। আবার এখন সংক্রমণের হার ১৫ শতাংশ। সার্বিক দিক বিবেচনা করে ক্যাম্পেইনের মেয়াদ আরও তিন দিন বাড়ানো হচ্ছে।শামসুল হক বলেন, স্থানীয়ভাবে আমরা টিকা পৌঁছে দিয়েছি। আমাদের হাতে পর্যাপ্ত টিকা আছে। আমরা সময় বাড়িয়েছি যাতে সবাই টিকা পায়। এই সুযোগ আশা করছি আমাদের জন্য অনেক ভালো সুফল বয়ে আনবে।ডা. আহমেদুল কবির বলেন, বেশির জনগোষ্ঠী টিকার আওতায় আসার ফলে কিন্তু আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কম। ব্যাপক হারে টিকা দেওয়ার এটি একটি বড় প্রভাব। তাই সার্বিকভাবে বিবেচনা করে আমরা এই সময় বাড়িয়ে দিচ্ছি।উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে করোনাভাইরাস টিকাদান কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের পর আর প্রথম ডোজ দেওয়া হবে না বলে জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। বিশেষ এই টিকাদান কর্মসূচি আজ ৩ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।ক্যাম্পেইন শুরুর আগে অধ্যাপক খুরশীদ আলম জানান, দেশে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্জিত হয়েছে। মোট জনগোষ্ঠীর ৯৭ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ, ৯০ শতাংশ দ্বিতীয় ডোজ এবং ৪১ শতাংশ তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন। এই বিশেষ কর্মসূচি বিশেষ করেই তাদের জন্য, যারা এখনও টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া থেকে বাকি রয়েছেন। এবারের ক্যাম্পেইন শেষ হলে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ আর দেওয়া হবে না। তবে বুস্টার ডোজ চলবে।টিকা না দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, টিকার স্বল্পতা রয়েছে, সঙ্গে কিছু টিকার মেয়াদও শেষ হয়ে যাবে। বর্তমানে ৩ কোটি টিকা হাতে রয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...