নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বিএনপিকে অরাজকতা করতে দেয়া হবেনা শামীম ওসমানের নির্দেশে আমরা প্রস্তুত – খোকন সাহা
বিএনপিকে অরাজকতা করতে দেয়া হবেনা শামীম ওসমানের নির্দেশে আমরা প্রস্তুত – খোকন সাহা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.খোকন সাহা বলেছেন, বিএনপি গনতন্ত্রের কথা বলে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত। ওরা খুনির দল। ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত আমাদের ১৭ হাজার লোককে হত্যা করে আজ ওরা গনতন্ত্রের কথা বলে। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের পোলিং এজেন্ট হওয়ার কারনে ওরা আমাদের এক নারী কর্মীকে গনধর্ষণ করে হত্যা করেছে। অথচ আজ ওরা গনতন্ত্রের কথা বলে। যারা বাসে ঘুমন্ত পরিবহন শ্রমিককে আগুনে পুড়িয়ে হত্যা করে তাদের মুখে গনতন্ত্র মুক্তির কথা মানায় না। এতিমের হক লুন্ঠনকারী ও সাজাপ্রাপ্ত আসামী দিতে বিএনপি আজ এদেশ চালাতে চান এটা করতে দেয়া হবে না। এদেশের জনগন আপনাদের আর ক্ষমতায় দেখতে চায়না। তারা সমাবেশের নাটক করে সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ডের নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আগামী ১০ডিসেম্বর ঢাকা পল্টন ময়দানে সমাবেশের নামে আগুন লাগিয়ে দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়। ওদের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে হুশিয়ার করে দিতে চাই সাবধান হয়ে যান। কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে।
শনিবার ৩ ডিসেম্বর বিকেলে শীতলক্ষ্যা নদী তীরবর্তী বন্দর খেয়াঘাটে বিএনপি-জামাত ও স্বাধীণতা বিরোধী চক্র কর্তৃক সারাদেশে সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের গনমানুষের নেতা একেএম শামীম ওসমানের নির্দেশনায় আমরা প্রস্তুত রয়েছি। বিএনপিকে আর কোন অরাজকতা করতে দেয়া হবেনা। তবে নারায়গঞ্জে একটি গোষ্ঠি কিছু সুশিল ও কুশিলের দল একেএম শামীম ওসমানের বিরুদ্ধে কথা বলে নারায়ণগঞ্জকে অশান্ত করতে চায়। আমরা বেঁচে থাকতে শান্ত নারায়ণগঞ্জকে কখনোই অশান্ত করতে পারবেনা। বন্দরবাসী আপনারা প্রস্তুত থাকেন আগামী ১০ডিসেম্বর বিএনপি যদি কোন নাশকতা করার চেষ্টা করে তাহলে আপনারা সজাগ থাকবেন। ওদের সাথে সাথে প্রতিরোধ করার চেষ্টা করবেন। সাধারন মানুষে শান্তি বিনষ্টকারীদের আর ছাড় নাই। পরিশেষে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। নেত্রী বেচে থাকলে বাংলাদেশ একদিন উন্নত রাষ্টে পরিনত হবে। পাশাপাশি এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের জন্য দোয়া করবেন। শামীম ওসমান ও সেলিম ওসমান বেঁচে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ণ সম্ভব।
নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সামছুল হাসানের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, প্রধান বক্তা হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মাহমুদা মালা, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল, নাসিক ২৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, সাবেক ছাত্রলীগ সভাপতি জাকির হোসেন, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মোঃ মাসুম, লুৎফর রহমান, যুবলীগ নেতা ডালিম হায়দার, ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম সারোয়ার সবুজ, শেখ মমিন, মোঃ সুজন, রাজু আহমেদ, আকিব হাসান রাজু প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...