নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সারাবাংলা   নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি
নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি
  সারাবাংলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  “নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি”’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস’ ২০২২ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।  বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে রবিবার ৪ ডিসেম্বর দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী’র সভাপতিত্বে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি এডভোকেট হাসিনা পারভীন।
বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলার সাবেক সভাপতি আনজুমান আরা আকসির, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ও জেলার সহ সভাপতি রীনা আহামেদ। অনুষ্ঠান পরিচালনা করেন, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম।
সংবাদ সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সহ সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সদস্য রাশিদা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, অফিস সহকারী সুমী সরকার প্রমুখ।
বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং নারী ও শিশু কন্যা নির্যাতন বিরোধী সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যে সারা বিশ্বে প্রতিবছর ২৫ নভেম্বর- ১০ ডিসেম্বও পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদও দেশব্যাপী নানা ধরণের কর্মসূচী পালন করছে। সাংবাদিক সম্মেলন, বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষের সাথে মতবিনিময় সভা, প্রশাসনের সাথে আলোচনা সভা, পরিবহন মালিক ও শ্রমিকের সাথে মতবিনিময় সভা, স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেও সাথে মতবিনিময় সভা ইত্যাদি কর্মসূচী পালন করছে। নারী নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ মহিলা পরিষদ কাজ করলেও নির্যাতন বন্ধ সম্ভব হচ্ছে না। সাংবাদিক সমাজের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। প্রশাসনের অসহযোগিতায় অনেক সময় মামলা সঠিকভাবে চলে না। চাঞ্চল্যকর নারায়ণগঞ্জে গৃহবধু কলি হত্যার মামলা, গৃহবন্ধী ডলির মামলার এষনও সুরাহা হয় না। আমাদের এসব কাজে সংবাদ মাধ্যম বন্ধু হিসেবে সবসময় সহযোগিতা করে আসছে। আপনাদের সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই লক্ষ্যে পৌছাতে পারব।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা অংশগ্রহণ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...