নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ইসদাইরে মাদক ও আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ১ জনকে কুপিয়ে হত্যা আহত ১
ইসদাইরে মাদক ও আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ১ জনকে কুপিয়ে হত্যা আহত ১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মামুন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় নুরুনবী নামে আরও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর নুর ডাইংয়ের মাঠে এ ঘটনা ঘটে। মামুন পূর্ব ইসদাইর বুড়ি দোকান এলাকার বাবুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল গ্রুপের কয়েকজন মিলে মাঠের নির্জন স্থানে মাদক সেবন করে। একই স্থানে নুরুনবী গ্রুপের লোকজন আড্ডা দিচ্ছিল। তাদের মাদক সেবনে বাধা দিলে দু’গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে দুইজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশেপাশের লোকজন উদ্ধার করে তাদের ৩শ’শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করে এবং নুরুনবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...