নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   কণ্ঠশিল্পী মৌসুমীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১৫ ভরি স্বর্ণ লুট | পুলিশ তদন্ত করছে
কণ্ঠশিল্পী মৌসুমীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১৫ ভরি স্বর্ণ লুট | পুলিশ তদন্ত করছে
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কন্ঠশিল্পী আয়েশা মৌসুমীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় তার বাড়িতে থাকা ১৫ ভরি স্বর্ণ লুট হয়েছে।
এ ঘটনায় আয়েশা মৌসুমীর মা নাসিমা বেগম বাদী হয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়টি বুধবার (৭ ডিসেম্বর) সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
 এর আগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নাসিক ১ নং ওয়ার্ডের টিসি রোড এলাকার চান টাওয়ারের ৬ তলায় এ ঘটনা ঘটে।
কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী জানান, সন্ধ্যার দিকে ঘরে তালা মেরে তিনি তার মায়ের সঙ্গে বাহিরে বের হন। আনুমানিক দেড় ঘন্টা পর বাসায় ফিরে তাদের ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান। তবে বাহিরে দিয়ে তাদের দরজা অক্ষত অবস্থায় ছিল। এসময় তার শশুর বাড়ির থেকে দেওয়া এবং পরিবারের থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণ চোর লুট করে নিয়ে যায়। স্বর্ণ ছাড়া তার বাসার আর কোনো জিনিসপত্র চুরি হয় নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা ডিসেম্বর মাসে এ বাসায় উঠেছি। আমরা বের হওয়ার পর ঘরে তালা মেরে যাওয়ার পরও কিভাবে ঘর থেকে তালা খুলে চুরি হয়?
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...