নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বিপুল পরিমাণ মাদকসহ নারী মাদককারবারিকে গ্রেফতার করে র‌্যাব-১১ 
বিপুল পরিমাণ মাদকসহ নারী মাদককারবারিকে গ্রেফতার করে র‌্যাব-১১ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‌্যাব-১১ এর অভিযানে আকলিমা আক্তার (২৩) নামে এক নারী মাদক ব্যবসায়িকে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ গ্রেফতার করেছে। বৃহষ্পতিবার বিকেলে তাকে তার নিজ বাড়ী উপজেলার বিশনন্দী ইউনিয়নের বালুয়াকান্দী এলাকা থেকে গ্রেফতার কার হয়। আকলিমা ওই গ্রামের মাদক ব্যবসায়ি আল আমিনের স্ত্রী। ঘটনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আল আমিন পালিয়ে যায়। এ ঘটনায় দুজনকে আসামী করে শুক্রবার আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায় যে, র‌্যাব-১১ এর এস আই পঙ্কজ ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আকলিমার বাড়ীতে অভিযান চালান। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আকলিমার স্বামী আল আমিন পালিয়ে যেতে সক্ষম হলেও আকলিমাকে গ্রেফতার করে র‌্যাব। তারা আকলিমার বসত ঘরের খাটের নিচ থেকে ১৯৭ ক্যান বিয়ার, ৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি উদ্ধার করেন যার তালিকা অনুযায়ি মূল্য ১ লাখ ৫২ হাজার ৫ শ টাকা। এ ব্যাপারে র‌্যাব-১১ এর এস আই পঙ্কজ ঘোষ বাদী হয়ে আকলিমা ও আল আমিনকে আসামী করে মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি আজিজুল হক হাওলাদার জানান, আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...