নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আই,ই,টি ২০০০ ব্যাচের  মিলন মেলা, বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আই,ই,টি ২০০০ ব্যাচের  মিলন মেলা, বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ “এসো বন্ধু আবার মিলি একই ছায়ায়” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ৮ ডিসেম্বর, নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার চাঁদের পাহাড় রেস্টুরেন্টে আই,ই,টি সরকারি উচ্চ বিদ্যালয়,নারায়ণগঞ্জের এস এস সি ২০০০ ব্যাচের বছর শেষ মিলন মেলা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ব্যাচ ২০০০ তাদের সংগঠনকে একটি সাংগঠনিক রূপ দিতেই মুলত  এই মিলন মেলার আয়োজন করলেও গতকাল অনুষ্ঠিত এই মিলন মেলায় প্রথমেই সদ্য প্রয়াত আই,ই,টি স্কুলের সাবেক শিক্ষক জনাব কে এ মফিজ আহাম্মেদ স্যারকে উদ্দেশ্যে করে কোরআন তেলোয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয় মুল আলোচনা। কোরআন তেলোয়াত ও দোয়া  পরিচালনা করেন  ২০০০ ব্যাচের সদস্য ও বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের  বর্তমান শিক্ষক শহিদুল ইসলাম বাবু, তানভীর আহাম্মেদ রাজিবে প্রানবন্ত সঞ্চালনায় বাৎসরিক হিসাব তুলে ধরেন বর্তমানে সংগঠনটির কোষাধ্যক্ষ ও প্রধান সমন্বায়কের দায়িত্বে থাকা আল-আমিন হিমেল। স্বাগত বক্তব্য দেন সংগঠনের অন্যতম মুখপাত্র ও সদস্য ইমরুল ইসলাম সুইট, এছাড়া গঠনমুলক আলোচনা ও সংগঠনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ প্রদানে করনীয় কি তার উপর বক্তব্য দেন ঢাকায় বসবাসরত এস এস সি ২০০০ ব্যাচের একজন সদস্য ও বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোঃ ইসমাইল প্রধান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আই,ই টি সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের সদস্য ও বর্তমানে ফতুল্লা ইউনিয় পরিষদ ৯ নং ওয়ার্ড মেম্বার জনাব মেহেদী মোহম্মদ বাবু,আশরাফুল ইসলাম,জনি মুরাদ, আমিনুল ইসলাম, খন্দকার সাইফুল ইমাম জনি, সালেহীন, মীর রোমেল, দীপক দাস,তানভীর তুষার, পারভেজ, রফিকুল ইসলাম মিন্টু, অপু আব্দুস সামাদ, শরিফুল আমিন সোহান, আব্দুল মুহিত, তারেক সোবহান বাবু, বোরহান উদ্দিন, আব্দুলাহ আল মাহমুদ বাবু, মাইদুর রহমান রুবেল, সোহেল রানা, রাসেল, রাজন পাটোয়ারী প্রমুখ। সভায় গুরুত্বপূর্ণ অনেক বিষয় সিদ্ধান্ত হয় এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো নতুন বছর থেকে ব্যাংকে একাউন্ট খুলে যৌথ একাউন্টে মাসিক সদস্যদের টাকা জমা রাখা হবে, তাছাড়া বর্তমানে যারা সদস্য হতে ইচ্ছুক তারা নির্ধারিত ১০০ টাকা দিয়ে আল-আমিন হিমেলের নিকট থেকে ৩০ ডিসেম্বর ২০২২ এর  মধ্যে বিগত ৮ মাসের চাঁদা ও সদস্য ফরমের মুল্য একসাথে প্রদান করে সদস্য হওয়ার সুযোগ থাকছে। শুধুমাত্র আই,ই,টি ২০০০ ব্যাচের সদস্যদের জন্যই এই সংগঠনটি পরিচালিত হবে। তাছাড়া আই,ই,টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপুর্তি ও বিভিন্ন সামাজিক বিষয়ে করনীয় নিয়েও সভায় আলোচনা হয়। আয়োজকরা পরিশেষে সকল প্রয়াত শিক্ষক, দেশ ও দশের মঙ্গলের জন্য দোয়া ও রাতের খাবারের মধ্য দিয়ে সভার সমাপ্তি করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...