নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বিএনপি-জামাতের বিরুদ্ধে এবার খেলা নয়, লড়াই হবে – পলাশ
বিএনপি-জামাতের বিরুদ্ধে এবার খেলা নয়, লড়াই হবে – পলাশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারা বাংলাদেশের আপোষহীন শ্রমিক বান্ধব নেতা আলহাজ্ব কাউছার আহাম্মেদ পলাশ বলেছেন,  বিএনপি- জামাতের বিরুদ্ধে এবার খেলা নয়, লড়াই হবে। আমরা বাংলাদেশ আওয়ামীলীগের নেতা-কর্মীরা জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় জনগণের কল্যাণময় রাজনীতি করি। আর যারা ক্ষমতার লোভে সাধারণ মানুষের কথা চিন্তা না করে জালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে মানুষ হত্যা করে তাদের আর ছাড় দেয়া হবে না। এবার স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই হবে।
শুক্রবার ৯ ডিসেম্বর বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার পাগলা বাজার এলাকায় বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে আলহাজ্ব কাউছার আহামেদ পলাশ আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের পূর্বাভাস দিয়েছেন কিভাবে আমাদের বক্তব্য দেয়া দরকার। আজকের প্রেক্ষাপটকে জানতে হবে, বুঝতে হবে। জননেত্রী শেখ হাসিনা এদেশে  গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের কল্যাণের জন্য দিন রাত চিন্তা করেন। আর অপরদিকে বিএনপি জামায়াতের লোক নেই, বল নেই কিন্তু সমাবেশ করে। তাদের ব্যর্থতা বিএনপি-জামাত আজ হত্যা, খুঁনসহ জালাও পোড়াও মামলার আসামিদের নিয়ে সমাবেশ করেন। আর সেখানে ওয়ারেন্টের আসামিদের গ্রেফতার করতে গেলে পুলিশের উপর সন্ত্রাসীরা হামলা করছে। বিএনপির নেতা কর্মীরা বলছেন তাদের সমাবেশ করতে দিচ্ছে না সরকার। কিন্তু  জামাত বিএনপির উপর ভরসা করে তাদের অরাজকতা মূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব অরাজকতার বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে জণসাধারণ জান মাল রক্ষার্থে আমরা রাজ পথে আছি আর ভবিষ্যতে থাকব। জাতীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দ দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করে দেশ রক্ষায় কাজ করছে। আর ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার সমাবেশকে কেন্দ্র করে কেহ আগুন সন্ত্রাসের চিন্তা ভাবনা করলে এবং সরকারের উন্নয়নে যারা ভবিষ্যতে বাঁধা প্রদান করবে তাদের আর ছাড় দেয়া হবে না। আমরা আওয়ামীলীগ নেতাকর্মীরা অতিতের ন্যয় লড়াই সংগ্রামের মাধ্যমে দেশের মানুষের জন্য সর্বদা কাজ করছি।
জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি এস এম হুমায়ুন কবির এর সভাপতিত্বে এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়াকার্স নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন সেন্টু’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন,  ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়াকার্স কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কুতুবপুর ইউপি ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাত, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হুমায়ুন কবীর, ফতুল্লা আঞ্চলিক শ্রমিকলীগের সহ সভাপতি হাজী আবুল হোসেন, ফতুল্লা থানা শ্রমিকলীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা আনিসুর রহমান মাষ্টার, মোঃ জজ মিয়া, মোঃ ফিরোজ মিয়া, মোঃ বশির, ওবায়দুল রহমান, মোঃ মোজাম্মেল, লিটন সিকদার প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...