নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল
বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জ উপজেলায় সকাল থেকেই চলে বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে আঃলীগের বিক্ষোভ মিছিল করছে। বিএনপির মহাসমাবেশের নামে নৈরাজ্যে প্রতিরোধে বিক্ষোভ মিছিলে মুখরিত হয়ে উঠে ভুলতা গাউছিয়া এলাকা।
শনিবার ১০ ডিসেম্বর উপজেলার গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে গোলাকান্দাইল ইউনিয়ন আঃলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ মিছিলে ভুলতা গোলাকান্দাইল এলাকার হাজার হাজার নেতাকর্মীদের সমাগম ঘটে।
মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী (এমপি) গাজী গোলাম দস্তগীর বীর প্রতীকের এপিএস কামরুজ্জামান হিরা। এছাড়াও মিছিলে সার্বিক নেতৃত্বে থাকে সৌরভ চৌধুরী, রাতুল আহমেদ খোকন, রনি মোল্লা, সিয়াম চৌধুরী। এসময় মহিউদ্দিন, রাজু, জসিম, রনি ভুইয়া, রাজিব, মোশাররফ, বেলায়েতসহ হাজার হাজার নেতাকর্মীদের সমাগম হয়। এদিকে ভুলতা গোলাকান্দাইল এলাকায় আঃলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন স্বরণকালের সেরা বিক্ষোভ মিছিল বের করেছে বলে মন্তব্য করে এলাকাবাসী। জানা যায় বিক্ষোভ মিছিলে মুখরিত হয়ে উঠে এলাকার পরিবেশ।
মিছিলকারীরা বিএনপি জামাতের নাশকতা ও নৈরাজ্যের জবাব দিতেই মাঠে সক্রিয় থাকবেন বলে জানান মিছিলকারীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...