নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বিএনপির ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে খান মাসুদের বিক্ষোভ মিছিল, সভা
বিএনপির ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে খান মাসুদের বিক্ষোভ মিছিল, সভা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  বিএনপি- জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র ও  নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বন্দর থানা যুবলীগ।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের পক্ষ থেকে বন্দর খেয়াঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মিছিলটি বন্দর ১নং খেয়াঘাট এলাকা হইতে বাজার, পুলিশ ফাড়ি, বাবুপাড়া, স্কুলঘাট সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বন্দর ১নং খেয়াঘাটে মিলিত হয়।
প্রতিবাদ সভায় বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত ও বিএনপি জোট আবারও ষড়যন্ত্র শুরু করছে। সরকার উন্নয়ন কর্মকান্ড যখন চলমান হতে শুরু করছে তখন ৯৬ সালের মত জামায়াত বিএনপি জোট নৈতিক মাঠকে ব্যবহার করে ধ্বংসাত্মক কর্মকান্ড করতে চাইছে। জামায়াত বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলায় কর্মীদের সজাগ থাকতে হবে। এবং নারায়ণগঞ্জের গনমানুষের নেতা একেএম শামীম ওসমান, জেলা যুবলীগের কর্নধার এহসানুল হাসান নিপু ভাই, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ ও যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে জামাত বিএনপির ধ্বংসাত্মক কর্মকান্ড আমরা প্রতিহিত করবো।
বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মোঃ মাসুম আহমেদ বলেন, জামাত বিএনপির নৈরাজ্য আমরা বন্দর থেকে খান মাসুদের নেতৃত্বে প্রতিরোধ করবো। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের নির্দেশে এবং বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশদি চাচার নেতৃত্বে বন্দরে সব সময় প্রস্তুত রয়েছি।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠানের সভাপতি ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী গোলাম সারোয়ার সবুজ বলেন, নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের আদর্শের সৈনিক বন্দর থানা যুবলীগের আইকন খান মাসুদ নেতৃত্বে আগামী নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো। ২২ নং ওয়ার্ড সহ বন্দরে যেখানে জামাত বিএনপির বিশৃঙ্খলাকারীদের একটাও ছাড় দিবনা। আমরা বন্দরে অনেক ছাড় দিয়েছি আর কাউকে ছাড় দিবনা, শুধু তাই নয় এই ওয়ার্ডের কাউন্সিলর জামাত বিএনপির সুলতান তিনি নাশকতা মামলার আসামী তাকে যেখানে পাবেন পিটিয়ে পুলিশের হাতে দিয়ে দিবেন বলে জানান। ২২ নং ওয়ার্ডে আর কোন রাজাকার, জামাত বিএনপির ঠাঁই হবে না।
বিএনপি- জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র ও  নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম সারোয়ার সবুজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,  বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মোঃ মাসুম আহমেদ, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন, সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি পাঠান, লাভলু প্রধান, আসলাম খান, মহিলা নেত্রী সোনিয়া, রাজু আহমেদ, মহসিন, সায়মন খান, আরিফুল ইসলাম অপু, সুপান্থ প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...