নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বিএনপি জামাতে নৈরাজ্য সমর্থন না করে তারেক খালেদাকে প্রত্যাখ্যান করেছে মানুষ 
বিএনপি জামাতে নৈরাজ্য সমর্থন না করে তারেক খালেদাকে প্রত্যাখ্যান করেছে মানুষ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গণসমাবেশের নামে জামায়াত-বিএনপি’র নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুবলীগ ছাত্রলীহ সহ অঙ্গসংগঠন। ১০ ডিসেম্বর দিনব্যাপী শহরের প্রধান সড়কে দফায় দফায় বিভিন্ন অঙ্গসংগঠনের বিক্ষোভ প্রতিবাদ মিছিল করা হয়। সকাল থেকে নগরের ২ নং রেল গেইট এলাকায় অবস্থিত জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শীর্ষ পর্যায় সহ তৃনমূল নেতৃবৃন্দ এসে অবস্থান নেয়। এসময় বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে জেলায় আওয়ামীলীগ কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, আওয়ামীলীগ নেতা আদিনাথ বসু, মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিথ ছিলেন।  এসময় সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, জামাত বিএনপি’র অগ্নিনৈরাজ্য তান্ডব চালিয়ে জনমানুষের যানমাল ক্ষতির দিন শেষ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজ পথে থেকে শক্ত জবাব দিয়েছে। নারায়ণগঞ্জের কোথাও কোন রাহাজানি করতে দেওয়া হয়নি। কোন রকম চেস্টা করা হলে তার শক্ত জবাব দেওয়া হতো। আজ বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের কর্মসূচী আমজনতা সমর্থন করেছে। এ দেশের মানুষ দূর্নীতিবাজ আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকরী কোন দলকে ক্ষমতায় দেখতে চায় না। তারা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকারকে পুনরায় নির্বাচিত করতে চায়। যেন চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে এ সরকার। এ দেশে জনগন খুনি খালেদা ও দূর্নীতিবাজপুত্র তারেক রাহমানকে প্রত্যাক্ষান করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...