নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে ৩ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
রূপগঞ্জে ৩ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  মঙ্গলবার (১৩ই-ডিসেম্বর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বেরিবাধ, মোগরাকুল ও বরাবো এলাকার প্রায় তিনশ বাড়ীর অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ও ২০০ ফিট বিতরণ লাইন উচ্ছেদ করেন তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ।
এসময় তাৎক্ষনিক ৫০,হাজার টাকা বকেয়া আদায় ও বকেয়া থাকার কারনে ৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিচ্ছিন্ন অভিযানে এসময় উপস্থিত ছিলেন প্রকৌ. মো. রিয়াজুল ইসলাম, উপব্যবস্থাপক, শাহিনুজ্জামান, সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী  কাজী সাইফুর রহমান, সুপারভাইজার, ফায়জুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে ও বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ টেনে সেখান থেকে শত শত অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে স্থানীয় চক্ররা। অবৈধ সংযোগের ফলে তিতাস গ্যাস কোম্পানি কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
সোমবার দুপুরে তারাবো পৌরসভার বেরিবাধ, মোগরাকুল ও বরাবো এলাকায় তিতাস গ্যাস কোম্পানির বিচ্ছিন্নকারী টিম অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণ কাজ শুরু করে। এসময় প্রায় তিনশ বাড়ীর অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২০০ ফুট বিতরণ লাইন উচ্ছেদ করা হয় । তিনি আরো বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান আমাদের অব্যাহত রয়েছে। এখনো সময় আছে যারা অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন তারা নিজেরা নিজেদের গ্যাস সংযোগ গুলো বিচ্ছিন্ন করে দিন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...