নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে তাঁতীলীগের সভাপতির বাড়ীতে বিএনপির হামলা
আড়াইহাজারে তাঁতীলীগের সভাপতির বাড়ীতে বিএনপির হামলা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌর তাঁতী লীগের সভাপতি বাড়ীতে হামলা চালিয়েছে বিএনপি নেতার লোকজন। এ ঘটনায় গোপালদী পৌরসভা তাঁতী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির বাদী হয়ে ওই দিনই  দুপুরে  থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি মোল্লারচর এলাকায় ঘটেছে বৃহষ্পতিবার সকালে । অভিযোগের সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালদী পৌরসভার যুবদলের সভাপতি রুহুল আমিনের সাথে মনিরুজ্জামানের দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে রুহুল আমিন, গোলাম রাব্বানী,শফিকুল কিছু সংখ্যক লোকজন নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মনিরুজ্জামানের বাডীতে হামলা চালায় । এ সময় তারা মনিরের বাডীর টিনের বাউন্ডারি বেড়া কুপিয়ে ভাংচুর করে। পরে তাকে  প্রাণ নাশের হুমকি  দিয়ে চলে যায়। এ ব্যাপারে আড়াই হাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...