নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মহান বিজয় দিবসে বর্ণিল সাজে পতাকা নিয়ে তৃতীয় লিঙ্গের বিজয় র‍্যালী
মহান বিজয় দিবসে বর্ণিল সাজে পতাকা নিয়ে তৃতীয় লিঙ্গের বিজয় র‍্যালী
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজয় র‍্যালী করেছে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ হিজড়া উন্নয়ন সংস্থার সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যাগে এ বিজয় র‍্যালী করা হয়।
এসময় প্রায় অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তি বিজয় র‍্যালীতে অংশগ্রহণ করে। তারা বিজয় র‍্যালীটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড অংশে গিয়ে শেষ করে। এতে অংশ নেওয়া তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাথায় ছিল লাল-সবুজ ক্যাপ, হাতে ছিল জাতীয় পতাকা। এসময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু নামে করতালির মাধ্যমে নানা স্লোগান দেয়।
এদিকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের র‍্যালী দেখতে অসংখ্য মানুষ রাস্তায় ভিড় করে। এসময় দর্শনার্থীদের অনেকেই মোবাইলে তাদের ছবি তুলে, অনেকেই আবার তাদের ভিডিও ধারণ করে।
এ বিষয়ে সন্ধ্যা নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি জানান, ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাই দিনটি স্মরণীয় করে রাখার জন্য আমরা এ বিজয় র‍্যালীর আয়োজন করেছি।
রুবিনা নামের তৃতীয় লিঙ্গের আরেক ব্যক্তি জানান, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ স্বাধীন বাংলাদেশ পেয়েছি।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...