নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে জমা হওয়স গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ
রূপগঞ্জে জমা হওয়স গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

নিজাম উদ্দিন – রূপগঞ্জ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধ ৪ জনকেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শনিবার (১৭ই- ডিসেম্বর) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকার জামাল হাজীর ভাড়াটিয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতরা ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাহিদ মিয়া, তার স্ত্রী রুমা আক্তার, ছেলে ইয়াছিন, মেয়ে লাবনী আক্তার।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরে থাকা সিলিন্ডারটি আগে থেকেই লিক ছিল। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পরে। সকালে রুমা আক্তার চুলায় আগুন দেয়া মাত্রই ঘরের ভিতরে থাকা মশারীতে আগুন লেগে তারা আহত হয়। তাদের আত্নচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা তাদেরকর ঢাকা মেডিকেলে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে, শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডাঃ আইউব হোসেন জানান, আগুনে একই পরিবারের দুই শিশু সহ চারজন দগ্ধ হয়। জাহিদ ২৯% শতাংশ, স্ত্রী রুমা আক্তার ২৩% শতাংশ , মেয়ে লাবনী ২২% শতাংশ ও ছেলে ইয়াছিন সামান্য দগ্ধ হয়েছে। তারা বার্ণ ইউনিটে ভর্তি আছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...