নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে সন্ত্রাসী গিয়ার গ্রুপের প্রধান মাসুম বিল্লাহ গ্রেপ্তার | এলাকায় স্বস্তি
রূপগঞ্জে সন্ত্রাসী গিয়ার গ্রুপের প্রধান মাসুম বিল্লাহ গ্রেপ্তার | এলাকায় স্বস্তি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ত্রাস গিয়ার গ্রুপের প্রধান মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোলাকান্দাইল এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রবিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ইউপি সদস্যের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাঘ মুচড়া এলাকার মিলন মিয়ার ছেলে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, মাসুম বিল্লাহর একাধিক গ্রুপের কিশোর গ্যাং-র সদস্য রয়েছে। তার সদস্য অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। দুইটি হত্যাসহ ডজনখানেক মামলা থাকা শর্তেও এলাকায় এহন কোন অপকর্ম নেই যে মাসুম বিল্লাহ করেনি। স্থানীয় প্রভাবশালীর ছত্রছায়ায় থেকে মাসুম বিল্লাহ বেপরোয়া জুলুম নির্যাতন চালিয়েছে। ওই এলাকায় কেউ জমি ক্রয়-বিক্রয় ও ক্রয়কৃত জমিতে নির্মাণ  কাজ করতে হলে তার নামে ৫০ হাজার থেকে শুরু করে ২ লাখ টাকা চাঁদা দিতে হয়। না দিলেই তার গ্রুপের সদস্য ধারা নানারকম নির্যাতন শিকার হতে হয়েছে। তার গ্রুপ নিয়ন্ত্রণ করে সে একাই। তবে এলাকার সাধারণ মানুষকে নিয়ন্ত্রণে রাখতে তার ডান হাত হিসেবে কাজ করেন একই এলাকার সাইফুল মিয়া। বাম হাত হিসেবে রয়েছে যুবায়ের ওরফে যুব নামের এক যুবক। শুধু তাই নয় এলাকায় কেউ মালমাল আনতে হলেও তাকে ট্রাক প্রতি ২’শ থেকে ৫’শ টাকা দিতে হয়। এলাকায় নতুন স্বামী-স্ত্রী ও ভাই-বোন একসাথে চলাফেরা করতে হলেও বিপাকে পড়তে হয় তার সদস্যদের ধারা। মাসুম বিল্লাহ গ্রেপ্তার হওয়ায় আমরা অনেকটা স্বস্তি ফিরে পেয়েছি। সে যেন দ্রুত সময়ে ছাড়া না পায় এই দাবিও জানান তারা। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, গোলাকান্দাইল এলাকার কিশোর গ্যা-র প্রধান মাসুম বিল্লাহ দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় থেকে বিভিন্ন প্রকার অপকর্ম করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সে ৬ নং ওয়ার্ড ইউপি সদস্যের অফিসে অবস্থানরত রয়েছে। পরে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার গ্রুপের বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসী কর্মকান্ড যে-ই করুক কোন ছাড় পাবেনা। সাধারণ মানুষের জানমাল রক্ষায় ভুলতা পুলিশ ফাঁড়ি তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহকে গোলাকান্দাইল আধুরিয়া এলাকার একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...