নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   শিক্ষা   বন্দরে এস এস সি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
বন্দরে এস এস সি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
  শিক্ষা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আলহাজ খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধানশিক্ষকের যোগসাজসে এ অর্থ আদায় করা হচ্ছে।
শিক্ষার্থীরা জানায়, এসএসসির ফরম ফিলাপের সময় ৩ হাজার ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্তও আদায় করা হচ্ছে । এছাড়া নির্বাচনি পরীক্ষায় বিভিন্ন বিষয়ে অকৃতকার্যদের  কাছ থেকে বিভিন্ন হারে জামানত নেওয়া হচ্ছে। এক বিষয়ে ২ হাজার টাকা, দুই বিষয়ে ৪ হাজার টাকা, তিন বিষয়ে ৮ হাজার টাকা পর্যন্তও আদায় করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কেন্দ্র ও বোর্ড ফি মিলিয়ে এসএসসির ফরম পূরণে ২০৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। জানা গেছে চলতি বছর এ স্কুল থেকে ৬১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। স্কুলের এসএসসি পরীক্ষার্থীরা জানায়, প্রতি বছরই এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে গলাকাটা অর্থ আদায় করেন শিক্ষকরা। তারা বোর্ডের কোনও নির্দেশনা না মেনে নিজেদের নিয়মে পরীক্ষার ফি আদায় করে আসছেন। কোচিং ও উন্নয়ন ফি বাবদ মাত্রাতিরিক্ত ফি আদায়ের ফলে গরীব ও মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিপাকে পড়েছেন।
আলহাজ খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন ফরম ফিলাপ বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি নাকচ করে বলেন বোর্ডের নির্ধারণ করা ২০৪০ টাকা নিয়ে আমরা ফরম ফিলাপ করছি।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন প্রধানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিব করে না। বন্দর উপজেলার নির্বাহী অফিসার এ বি এম কুদরত এ খোদা বলেন, কেন্দ্র ও বোর্ড ফি ছাড়া অতিরিক্ত টাকা নেওয়ার কোনও সুযোগ নাই। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এ বিষয়ে খতিয়ে দেখবো এবং প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...