নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
বন্দর প্রতিনিধি: বন্দরে পৃথক অভিযান চালিয়ে ১’শ ৭৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা  পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গত রোববার (১লা জানুয়ারী) দিবাগত রাত দেড়টায় বন্দর বাজার  ও একই সময়ে মদনপুর উত্তর চাঁনপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। পৃথকস্থান থেকে  ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় সংশ্লিস্ট আইন প্রয়োগকারি সংস্থা বাদী হয়ে ৪ মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে। যার মামলা নং- ২(১)২৩ ও ৩(১)২৩। গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে সোমবার দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস গত রোববার রাতে বন্দর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ  শহরের ৩১৪ পুরাতন শাহসুজা রোড পাইকপাড়া এলাকার হেলাল মিয়ার ছেলে পুলিশ সোর্স রাসেল ওরফে রনি (৪০) ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে সাগর (২৭)কে গ্রেপ্তার করে ।  গ্রেপ্তারকৃত পুলিশ সোর্স  রাসেল ওরফে জনি  বন্দরে  একরামপুর ইস্পাহানী এলাকার গিয়াস উদ্দিন ভেন্ডারের ভাড়াটিয়া বাসায় দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে।এছাড়াও গ্রেপ্তারকৃত অপর মাদক ব্যবসায়ী সাগর দীর্ঘ দিন ধরে বন্দরের পশ্চিম হাজীপুর এলাকার ফারুক মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে।
 এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উপ-পরিদর্শক আতিকুর রহমান রহমান ভূইয়াসহ সঙ্গীয় র্ফোস একই রাতে    বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের উত্তর চাঁনপুর ভূইয়াবাড়ী নূরে জামেস মসজিদের সামনে বিশেষ অভিযান চালিয়ে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত এলাকার সিরাজ ভূঁইয়া ছেলে ইয়াবা ব্যবসায়ী রাজু আহাম্মেদ (৩০) ও একই এলাকার আমির হোসেনের বাড়ি ভাড়াটিয়া ইউনুস আলী মিয়ার ছেলে নাদিম (২৮)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ আরো জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৪ মাদক কারবারি দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন স্থানে অবাধে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...