নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   পূজা উদযাপন পরিষদ জেলার সভাপতি দীপক কুমার সাহার সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা
পূজা উদযাপন পরিষদ জেলার সভাপতি দীপক কুমার সাহার সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী দীপক কুমার সাহার সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় চাষাঢ়ায় অবস্থিত শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে এ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় অসুস্থ্য দীপক কুমার সাহার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী। এছাড়াও নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন, দেওভোগ লক্ষ্মিনারায়ণ মন্দির, বন্দরের সাবদি দিঘলদি রক্ষা কালী মন্দির, ঢাকেশ^রী মন্দিরসহ নারায়ণগঞ্জ জেলার আওতাধীন বিভিন্ন থানা ও উপজেলার মন্দির প্রাঙ্গণে দিপক সাহার সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র,  পূজা পরিষদ নেতা সুশীল দাস, হিমাদ্রি সাহা হিমু, শংকর দাস, অরুণ দেবনাথ, রাজ প্রাসাদ চক্রবর্তী, কৃষ্ণ আচার্য, তপন গোপ সাধু, অভিরাজ সেন সজল, সুজন বিশ্বাস, রিপন দাসসহ নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ। প্রসঙ্গত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী দীপক কুমার সাহা গত সোমবার রাতে ব্রেইন ষ্ট্রোক করে ঢাকার নিউরোসাইন্স স্পেশালাইজড হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...