নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   রূপগঞ্জে ব্যঙের ছাতার মত গড়ে উঠা হাসপাতাল ক্লিনিকে সিজার ও টেস্ট বাণিজ্য
রূপগঞ্জে ব্যঙের ছাতার মত গড়ে উঠা হাসপাতাল ক্লিনিকে সিজার ও টেস্ট বাণিজ্য
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জের ভুলতা এলাকায় ব্যঙের ছাতার মত গড়ে উঠা হাতপাতালের কতৃপক্ষ ও ডাক্তারদের যোগসাজশে সেবার নামে সিজার ও টেস্টের রমরমা বাণিজ্য চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এসকল হাসপাতালে ভুল চিকিৎসায় অনেকে প্রাণ হারানোর ঘটনা ঘটছে অহরহ। এদের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, এখানকার বেশিরভাগ হাসপাতালে অদক্ষ চিকিৎসক দিয়ে ভুল চিকিৎসায় প্রাণহানির ঘটনা ঘটছে অহরহ। হাসপাতালগুলোতে রুগিদের প্রাণহানির ঘটনায় ফুঁসে উঠতে শুরু করেছে এলাকাবাসী। জানা যায় রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া একটি জনবহুল এলাকা। এখানে ছোট-বড় মিলে ইতোমধ্যে ডজন খানেক হাসপাতাল গড়ে উঠছে। এলাকাটি একে তো রাজধানী ঢাকার অতি নিকটে তার পর আবার জনবহুল এলাকা। এখানে যোগাযোগের সুব্যবস্থা রয়েছে অনেক। গাজিপুর চট্রগ্রাম এশিয়া হাইওয়ে সড়ক ও ঢাকা সিলেট মহাসড়কের সংযোগ থাকায় এখানে যোগাযোগের সুযোগ সুবিধা বেশি হওয়ায় হাসপাতালে রুগির মাত্রা ঢাকার তুলনায়  অনেক বেশি। ফলে ভুলতা গাউছিয়া এলাকায় হাসপাতাল ব্যবসায়ীরা একের পর হাসপাতালগুলো গড়ে তুলছে। এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন এলাকা থেকে আসা সেবা প্রত্যাশীরা রুগী নিয়ে এসকল  হাসপাতালে আসলে হাসপাতাল কতৃপক্ষ ও ডাক্তারদের যোগসাজশে, ডাক্তাররা রুগি দেখে প্রথমে ফি আদায় করে নেয় ৭ /৮ শত টাকা। তারপর ৬/৭ টা টেস্টের নাম লিখে প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দেয়। টেস্টগুলো করতে বিল করা হয় ১২/১৫ হাজার টাকা। তারপর টেস্টের রিপোর্ট দেখতে  আবারও ৬/৭ শত টাকা ফি দিতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ডাক্তারের ফি, টেস্ট  ফি, আবার টেস্টের রিপোর্ট দেখাতে ফি।
এটা চিকিৎসা তো না, এটা একেবারে শাঁখের করাত। এসকল হাসপাতালে কোন রুগি একবার ঢুকলে তাদের সর্ব শান্ত হয়ে বের হওয়া ছাড়া কোন উপায় থাকে না। ঔষধের টাকা দিতে সর্বশান্ত হয়ে পড়ে রুগীর পরিবার।
খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালগুলোর মধ্যে কিছু কিছু হাসপাতালে ডেলিভারির রুগি আসলেই বলা হয় রুগির অবস্থা তেমন ভালো না, ২ /৩ ঘন্টার মধ্যে সিজার না করলে সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডাক্তার ও হাসপাতাল কতৃপক্ষ রুগিদের এভাবেই ভয় দেখিয়ে সিজার করাতেও বাধ্য করা হচ্ছে।
রুগীদের অভিযোগ হাসপাতাল কতৃপক্ষ ও ডাক্তাররা রোগিদের মানসম্পন্ন সেবা না দিয়ে এসকল রুগিদের কাছ থেকে বিভিন্ন টেস্ট ও সিজারের নামে রমরমা বাণিজ্য চালিয়ে আসছে। এ ব্যাপার কতৃপক্ষের হস্তক্ষেপ করা উচিত।
সেবা নিতে আসা অন্য এক রুগি অভিযোগ করে বলেন এখানকার হাসপাতালে জরুরি বিভাগগুলোতে একজন করে ডাক্তার থাকলেও বাকি ডাক্তারের কাজ চালানো হয় নার্স দিয়ে। আবার এখানে নার্স হিসেবে যারা কাজ করেন তারা কেউ কোন অভিজ্ঞ বা প্রশিক্ষনপ্রাপ্ত নয়। এ হাসপাতালগুলোর প্রধান বাণিজ্য হলো সিজার টেস্টের। কারণ সিজার করেই ২০/২৫ হাজার টাকা হাতিয়ে নেয়া যায়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ মশিউর রহমানকে মোবাইলে ফোনে সাংবাদিক পরিচয় পেয়ে বলেন তিনি ডাঃ মশিউর রহমান না। ভুল নাম্বার বলে  তিনি ফোন কেটে দেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...