নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে ১২ দিনে পৃথক অভিযানে ৩ মণ গাঁজা উদ্ধার
আড়াইহাজারে ১২ দিনে পৃথক অভিযানে ৩ মণ গাঁজা উদ্ধার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাত্র ১২ দিনে পৃথক অভিযানে ৩ মণ গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৬ মাদক ব্যবসায়ীকে। ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত এ সমস্ত গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসার সাথে জড়িত ১৬ জনকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর সদস্যরা।
আড়াইহাজার এখন মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। যেখানে সেখানে হাত বাড়ালোই পাওয়া যাচ্ছে মাদক। যে সমস্ত এলাকা অজো পাড়া গাঁ হিসেবে মাদকের ছোঁয়ার বাইরে ছিল সে সমস্ত এলাকায় এখন মাদকের ছড়াছড়ি। মাদকের বিরুদ্ধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর তেমন কোন তৎপরতা না থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান বিভিন্ন এলাকার অভিভাবকেরা। তারা এখন তাদের স্কুল কলেজে পড়–য়া ছেলেদের ভবিষৎ নিয়ে উদ্বিগ্ন। এ যাবত মাদক উদ্ধারে যে কয়েকটি বড় বড় অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে এর প্রত্যেকটিই সম্ভব হয়েছে র‌্যাবÑ১১ এর দ্বারা।
বুধবার (৪ জানুয়ারী) দুপুরে র‌্যাব-১১ এর সদস্যরা ৩৬ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে গাঁজা পরিবহনের সময় ব্যবহৃত একটি পিকআপ গাড়ী।। গ্রেফতারকৃতরা হচ্ছে, কুমিল্লা জেলার হোমনা থানার লটিয়া গ্রামের হাছন মিয়ার ছেলে লিটন আহাম্মেদ (২৬) ( গাড়ী চালক), ২। একই জেলার একই থানার শ্রীমদ্দি গ্রামের আঃ রহিমের ছেলে বাশার (২৪) ও বি বাড়িয়া জেলার বিজয়নগর থানার চাউরা খলা গ্রামের সাচ্চু মিয়ার ছেলে রাকিব হোসেন (২০) কে। এদের প্রত্যেকের নামে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এ ছাড়া গত ২৪ ডিসেম্বর উপজেলার বিশনন্দী ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ নারী মাদক ব্যবসায়িসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬২ কেজি গাঁজা । গ্রেফতারকৃতরা হচ্ছে, মহসিন, মনোয়ারা বেগম, পপি আক্তার, ফুল মিয়া,দেলোয়ার হোসন,আব্দুর রহমান, ও তৌফিক। ৩১ ডিসেম্বরএকই এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১১ আরো ২ নারীসহ ৬ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার ও ২২ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, নূর মোহাম্মদ, মোঃ মনির, মোঃ জিসান, মোঃ নাহিদ, মোসাঃ নাসিমা বেগম ও জোসনা বেগম।
র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ- আদমজীনগর এর এস আই মোঃ মমিনউদ্দিন বাদী হয়ে সর্বশেষ গ্রেফতারকৃতদের নামে বৃহষ্পতিবার রাতে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...