নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে শিক্ষিকার বাড়িতে ডাকাতি তিন লক্ষাধিক মালামাল লুট
রূপগঞ্জে শিক্ষিকার বাড়িতে ডাকাতি তিন লক্ষাধিক মালামাল লুট
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও মুড়াপাড়া বাজারের রিয়াজাউদ্দিন খান প্লাজার মালিক শাহীন ভুঁইয়ার ভাড়াটিয়া তাসলিমা আক্তারের বাসায় গত ৪ জানুয়ারি বুধবার রাত সাড়ে তিনটায় ডাকাতি সংঘটিত হয়েছে। ৭/৮ সদস্যের একদল মুখোশধারী ডাকাত জানালার গ্রীল কেটে শিক্ষিকার বসত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে শিক্ষিকা ও তার স্বামী সন্তানদের জিম্মি করে লুটপাট করে। ডাকাতরা নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে ডাকাতদের দারালো অস্ত্রের আঘাতে প্রতিবেশি নাজমুল হাসান ভুঁইয়া (৬৩) আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষিকার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।  রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...