নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে বিষাক্ত মদপানে একজনের মৃত্যু
আড়াইহাজারে বিষাক্ত মদপানে একজনের মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মদ পান করার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত ব্যাক্তির নাম বিল্লাল হোসেন (৩৪)। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের সিদ্দিকুর  রহমানের পুত্র। হাসপাতাল সূত্রে জানা যায় যে, বৃহষ্পতিবার রাতে বিল্লাল ত্রা নিজ এলাকায় ৫/৬ বন্ধুর সাথে মদপান করে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । কিন্তু বিল্লালের স্বজনেরা তাকে ঢাকায় না নিয়ে বাড়ীতে নিয়ে যান। পরে শনিবার দুপুর ১২টার দিকে তার অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে পূণরায় উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক কামাল হোসেন জানান, প্রাথমিক ভাবে মনে হয়েছে বিষপানে লোকটির মৃত্যু হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বিল্লাল হোসেনের মদের বিষ ক্রিয়ায় মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন। একটি সুত্র জানায়, দয়াকান্দা গ্রামে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন গ্রামবাসী। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...