নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   বাণিজ্য মেলার আর্কষণ পরীর পালঙ্ক। দাম হাঁকা হচ্ছে ১ কোটি টাকা
বাণিজ্য মেলার আর্কষণ পরীর পালঙ্ক। দাম হাঁকা হচ্ছে ১ কোটি টাকা
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ বাণিজ্য মেলায় নতুনত্ব আসবে এটাই স্বাভাবিক। বছর বছর আসবে নতুন নতুন চমক। থাকবে জৌলুশ আর চাকচিক্য। দর্শনার্থীরা মন ভরে উপভোগ করবে সেই সব নতুনত্বের বিষেশ জৌলুশ আর চাকচিক্য। তেমনি এক জৌলুশ , চাকচিক্য আর নতুনত্বের বিষেশ আকর্ষণ এসেছে এবারের বাণিজ্য মেলায়। প্রধান আর্কষণ ১৬ পরীর পালঙ্ক। এই কৃত্রিমতা আর কাল্পনিক ছোঁয়ায় তৈরি করা রাজকীয় “পরীর পালঙ্ক” নামের খাটটি মেলায় ক্রেতা দর্শনার্থীদের মন কেড়েছে। খাটটির নামেও রয়েছে শৈল্পিকতা।
রূপগঞ্জের পূর্বাচলে স্থায়ী প্যাভিলিয়নে দ্বিতিয়বারের মত আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আসা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে রাজকীয় ভাবে তৈরি করা একটি খাট। খাটটির দাম হাঁকা হচ্ছে এক কোটি টাকা। খাটটির তৈরি করেছেন ফাতেমা এন্টারপ্রাইজ।
খাটটির চার কোণায় রয়েছে মাঝারি আকারের চারটি পরী ও তাদের হাতে আবার প্রজাপতি। পুরো খাটটিতে রয়েছে মোট ১৬টি পরী। এছাড়া চারটি চাঁদ, ফুল ও পাখির নকশা রয়েছে।
খাটে ম্যাট্রেস ও বালিশ দেওয়া রয়েছে। এর আশপাশে রাখা হয়েছে কৃত্রিম ফুল। খাটটি দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন।
কাল্পনিক ভাবনা থেকেই এই খাটের ডিজাইন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মালিক মো. নুরুন্নবী। তিনি বলেন, রাজা-বাদশাহরা আগে পালঙ্ক ব্যবহার করতেন। সেই চিন্তা থেকেই সম্পূর্ণ সেগুন কাঠে এটি বানানো হয়।
তিনি জানান, এটি বানাতে মজুরিসহ প্রায় ৫০ লাখ টাকার মতো খরচ হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে পাহাড়ের সেগুন কাঠ। তিন বছর দুই মাস সময় লেগেছে খাটটি বানাতে। কাঞ্চন মিস্ত্রি একজন সহযোগীকে নিয়ে এটি বানিয়েছেন। খাগড়াছড়ি থেকে আনা ৮৫ ঘনফুট সেগুন কাঠ ব্যবহার হয়েছে খাটটিতে।
এখন পর্যন্ত কেউ খাটটি কেনার বা এমন খাট বানানোর কোনো অর্ডার করেননি। তবে অনেকেই এসে এটি দেখছেন, আর দরদাম করছেন। তবে তিনি আশা করছেন বাণিজ্যমেলায় খাটটি বিক্রি হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...