নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজারে মহিলার চামচের আঘাতে বৃদ্ধ নিহত | ৪ জনকে আসামী করে মামলা
আড়াইহাজারে মহিলার চামচের আঘাতে বৃদ্ধ নিহত | ৪ জনকে আসামী করে মামলা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিবেশী মহিলার চামচের আঘাতে মোঃ হাবিব (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ট্যাংকির পানি নিষ্কাশনের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শনিবার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি ও পুলিশ জানিয়েছে, গহরদী গ্রামের প্রতিবেশী মোঃ হাবিব ও জোসনার পরিবারের মধ্যে পানির ট্যাংকির পানি হাবিবরে বাড়ীর উপর পড়া কে কেন্দ্র করে উভয় পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জোসনা একটি বড় আকারের চামচ দিয়ে হাবিবের মাথায় আঘাত করলে হাবিব সজ্ঞা হারিয়ে ফেলেন। তাকে আড়াইহাজার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক হাওলাদার জানান, এ ব্যাপারে নিহেতর স্ত্রী সেলিনা বাদী হয়ে জোসনা সহ তার পরিবারের চারজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...