নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   জমি নিয়ে বিরোধে বসত ঘর পুড়িয়ে দেয়ায়  মানবেতর জীবন কাটাচ্ছে এক দম্পতির
জমি নিয়ে বিরোধে বসত ঘর পুড়িয়ে দেয়ায়  মানবেতর জীবন কাটাচ্ছে এক দম্পতির
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
শাহাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক দম্পতির বসত ঘর পুড়িয়ে দেয়ায় এক সপ্তাহ ধরে মানবেতর জীবন যাপন করছে একটি পরিবার। তাদের এখন ঠাঁই হয়েছে শ্বশুরবাড়ীতে। এ ব্যাপারে ঘর মালিক মোঃ শরীফ বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার আড়াইহাজার পৌর এলাকার দাসপাড়া গ্রামের মোঃ শরীফ তার স্ত্রী সন্তান নিয়ে তার পৈত্রিক ভিটায় বসত ঘরে বসবাস করে আসছিলেন। তার সঙ্গে একই এরাকার আলাউদ্দিন গংদের সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে ৬ জানুয়ারী ভোরে ঘরের লোকজন অন্যত্র বেড়াতে যাওয়ার সুযোগে কে বা কারা বসত ঘরটিতে আগুন দিয়ে সম্পূর্ণ ভাবে পুড়িয়ে দেয় এবং  গাছ গাছড়া কেটে ক্ষতিগ্রস্থ করে। পরে মোঃ শরিফ একটি ছাপড়া ঘর নির্মাণ করলেও সেখানে বসবাসের কোন উপায় নেই। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ঘর মালিক মোঃ শরীফ বাদী হয়ে আড়াইহাজার থানায় ৪ জনকে সন্দেহজনক আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...