নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   জালিয়াতির মামলায় রূপগঞ্জের টাউনগেট প্রপার্টিজ এমডি জেল হাজতে
জালিয়াতির মামলায় রূপগঞ্জের টাউনগেট প্রপার্টিজ এমডি জেল হাজতে
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাউনগেট প্রপার্টিজ এর এমডি সেলিম সরকারকে জাল
জালিয়াতি ও প্রতারণার মামলায় জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। বৃহষ্পতিবার (১২ জানুয়ারী) ওই মামলায় জামিনের আবদেন করে কোর্টে হাজির হলে বিচারক কাওসার আলম তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মামলার সূত্রে জানা যায় যে, রূপগঞ্জ উপজেলার বাঘবেড় মৌজায় ৫ কাঠা জমির
ভূয়া মালিকানা দেখিয়ে তা নিজেদের নামে নামজারী করেন টাউনগেট প্রপার্টিজ এর এমডি সেলিম সরকার ও তার স্ত্রী ঐ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নার্গিস আক্তার নীলা। পরে ওই জমি ভূয়া নামজারীর বলে বিক্রির শর্তে বিভিণœ জনের
কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা। এর মধ্যে একজন হচ্ছেন জামালপুর জেলার মেলান্দহ থানার সাদিপাটি গ্রামের চাঁনমিয়ার ছেলে জিয়াউল হক। তিনি ওই জমি কেনার জন্য ২০১৩ সনে নগদ ১৭ লাখ ৫০ হাজার টাকা বায়না করেন। এ সংক্রান্তে তার নিকট লিখিত প্রমাণাদী আছে। রেজিষ্ট্রি বায়নানামা
দলিল নং রূপগঞ্জ সাবরিজেিিষ্ট্র অফিস ৬৫৮৬। পরে তিনি ওই সম্পত্তি জিয়াউল হকের নামে রেজিষ্ট্রি করে দেননি। জমি রেজিষ্ট্রি করে দিতে তাগিদ দিলে সেলিম সরকার ও তার স্ত্রী জিয়াউল হককে প্রাণ নাশের হুমকী প্রদান করেন। এ ব্যাপারে জিয়াউল হক আদালতে একটি মামলা দায়ের করলে ( মামলা নং সি
আর-৩৮৬/২২) ওই মামলার পুলিশ প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া যায়। প্রতিবেদনে ওই সম্পত্তির বর্তমান বাজার মূল্য ৬ কোটি টাকা বলে উল্লেখ করা হয়। পরে কোর্ট তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করলে বৃহষ্পতিবার তারা উভয়ে আদালতে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত নীলার জামিন মঞ্জুর করলেও সেলিম সরকারের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মামলার বাদী জিয়াউল হক জানান, আমি আমার জীবনের সমস্ত সঞ্চিত টাকা এই প্রতারকদেরকে দিয়েছি। বর্তমানে আমি একেবারে নিঃস্ব অবস্থায় দিনপাত করছি। এ বিষয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ বিজ্ঞ আদালতের নিকট ন্যায় বিচার প্রার্থণা করছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...