নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ
গায়ে কেরোসিন ঢেলে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ফতুল্লায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা গৃহবধূ সাবিনার (২৫) চিৎকার শুনে ছুটে গিয়ে গায়ের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যান। তার গলা, বুক, পেটের কিছু অংশ পুড়ে গেছে।
এ ঘটনায় তার ভাই বিল্লাল হোসেন ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। মামলায় সাবিনার দুই দেবর, জা ও শ্বশুরকে আসামি করা হয়েছে।
ডবল্লাল জানান, চার বছর আগে সাবিনার সঙ্গে ইসদাইর বাজার এলাকার হানিফ মিয়ার ছেলে পারভেজের বিয়ে হয়। তাদের সংসারে জুনায়েদ নামে দুই বছরের একটি ছেলে আছে। পারিবারিক কলহের জেরে এক বছর আগে দেবর ও জা মিলে সাবিনার হাত কেটে দিয়েছিলেন। সে সময় তারা মামলা করলেও পরে ভগ্নিপতি পারভেজের অনুরোধে তা তুলে নেন। কিন্তু এরপরও তার বোনের ওপর নির্যাতন থামেনি।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরের পর পারিবারিক বিষয় নিয়ে দেবর নয়ন ও শরীফ এবং নয়নের স্ত্রী আনমনার সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে শ্বশুর হানিফের নির্দেশে তারা সাবিনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নাারয়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তাকে ফতুল্লার বক্তাবলীর প্রসন্ননগর এলাকায় তাদের বাড়িতে নিয়ে এসেছেন।
বিল্লাল বলেন, ভগ্নিপতি পারভেজ বাড়িতে ছিলেন না। খবর পেয়ে কর্মস্থল থেকে ফিরে ঘটনা শুনে তিনিই তাকে মামলা করতে বলেছেন।
ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, অভিযোগটি একজন এসআইকে তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই আইনি পদক্ষেপ নেওয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...