নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   ভিক্ষুকের জমি আত্মসাৎ করার অভিযোগ আলমগীর ও নুরউদ্দিনের বিরুদ্ধে
ভিক্ষুকের জমি আত্মসাৎ করার অভিযোগ আলমগীর ও নুরউদ্দিনের বিরুদ্ধে
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ফতুল্লার চর বক্তাবলীর গোপালনগর এলাকায় মানসিক রোগী চাঁন মিয়া নামে এক ৭০ বছরের বৃদ্ধকে ফুসলিয়ে সাব রেজিষ্ট্রি অফিসে নিয়ে জমি বিক্রয়ের জন্য স্বাক্ষরে করানোর অভিযোগ পাওয়া গেছে একই এলাকার আলমগীর ও নুরউদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে বৃদ্ধ চান মিয়ার ছেলে লাল মিয়া আলমগীর ও নুরউদ্দিনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদী সিদ্দিক মিয়ার ছেলে মো.আলমগীর ও মোতালিবের ছেলে মো.নুরউদ্দিন চান মিয়ার প্রতিবেশী। ৭০ বছর বয়সী বৃদ্ধ চাঁন মিয়া একজন মানসিক রোগী। গত ৯ জানুয়ারী বিবাদীদ্বয় তার বৃদ্ধ পিতা চাঁন মিয়াকে বিভিন্নভাবে জমি ব্রিয়ের জন্য ফুসলিয়ে আসছিলো। এ ধারবাহিকতায় ঐদিন বিবাদীদ্বয় একই এলাকার সাহাবুদ্দিনের ছেলে রহিমের কাছে জমি বিক্রয়ের জন্য আমার বৃদ্ধ পিতাকে দলিলে সহি দেয়ার জন্য ফতুল্লা সাব-রেজিষ্ট্রি অফিসে নিয়ে রেজিষ্ট্রি করে নেন।  উক্ত দিন হতে আমার বৃদ্ধ পিতার কোন খোজ পাচ্ছিনা। বিবাদীদ্বয় এবং বর্তমানে জমির ক্রেতা দাবীদার রহিম আমাদের বাড়িতে এসে আমাদের সম্পত্তি থেকে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রান নাশের হুমকী দিয়ে আনছে। এর ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারী সকাল ১০টায় বিবাদীদ্বয় আমাদের বাড়িতে এসে হুমকী প্রদান করে বলেন, তুই বা তোরা যদি এ বাড়ি হতে চলে না যাস তাহলে তোদেরকে জোড় করে বের করে দেয়া হবে। বিবাদীদ্বয়ের এহেন কর্মকান্ডে কোন উপায়ন্তর না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করি।
এ দিকে অভিযোগের পর সরেজমিনে গনমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন,বৃদ্ধ চাঁন মিয়া একজন মানসিক রোগী এবং ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করেন। তার দুই স্ত্রীর ( দুইজন মৃত ) ঘরে ৬ সন্তান। বিবাদী নুরউদ্দিন ও আলমগীর ইতিপুর্বে বৃদ্ধ ভিক্ষুকের প্রায় ৪ লাখ টাকা আত্মসাৎত করেন পুনরায় বিবাহ করিয়ে দেয়ার নাম করে। বর্তমানে বৃদ্ধ চাঁন মিয়ার যে সাড়ে ৩ শতাংশ জমি রয়েছে যার বর্তমান বাজার মুল্য প্রায় ২৫ লাখ টাকা। কিন্তু অর্থলোভী নুরউদ্দিন ও আলমগীর নামমাত্র মুল্যে সেটা রহিম নামে অপর প্রতিবেশীর কাছে বিক্রি করেন। স্থানীয়রা জানান,বৃদ্ধ চান মিয়া প্রায় ১০দিন যাবত নিখোজ রয়েছে। তার পরিবারের সদস্য ব্যতিত আমরাও তাকে শহরের বিভিন্নস্থানে খুজেছি কিন্তু পাইনি। যে ব্যক্তি ১০ দিন যাবত নিখোজ রয়েছেন সে কিভাবে ৬ দিন আগে জমি বিক্রি করেন। আমাদের ধারনা বিবাদীদ্বয় হয়তবা জমি জোড়পুর্বক লিখে নিয়ে বৃদ্ধ চান মিয়াকে মেরে তার লাশটি গুম করে ফেলেছেন।  আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ করবো তারা যেন অতিদ্রুত নুরউদ্দিন ও আলমগীরকে গ্রেফতার করে নিখোজ বৃদ্ধকে উদ্ধারের ব্যবস্থা নেয় এবং তার রেখে যাওয়া জমিটুকু উদ্ধার করে সন্তানের মাঝে লিখে দেয়ার ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামানের মুঠোফোনে জানতে চাইলে তিনি ফোকাস নিউজ এজেন্সী’কে জানান,এ সংক্রান্ত কোন অভিযোগের কাগজ আমি পাইনি। থানায় গিয়ে কাগজ সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...