নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   যৌতুকের চাপে গৃহবধূর আত্মহত্যা | নানি শ্বাশুড়ী গ্রেফতার
যৌতুকের চাপে গৃহবধূর আত্মহত্যা | নানি শ্বাশুড়ী গ্রেফতার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের চাপ সইতে না পেরে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় পাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে উপজেলার ছোট ফাউসা দেওয়ানপাড়া গ্রামে। পুলিশ নিহতের পিতার বাড়ী থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় প্ররোচনার অভিযোগে পুলিশ নিহতের নানি শ্বাশুড়ী মেহেরুন (৬০) কে আটক করেছে।
জানা গেছে, ওই গ্রামের আঃ করিমের মেয়ে লিজা আক্তার (১৮) এর সঙ্গে প্রেমের সূত্র ধরে দেড় বছর আগে  বিয়ে হয় ছোট ফাউসা পশ্চিমপাড়ার সেলিমের ছেলে তানভীর হাসান (২৫) এর । কিন্তু তানভীরের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরে ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে মেনে নিলেও টাকা দিতে না পারায় তানভীর লিজাকে তার পিত্রালয়ে রেখে পরিবারের চাপে বিদেশে চলে যায়। এ বিষয়ে লিজা বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি যৌতুক মামলা দয়ের করে। মঙ্গলবার লিজার মামলার হাজিরার তারিখ ছিল। লিজা আদালতে হাজিরা দিতে গিয়ে যখন জানতে পারে যে, মামলার রায় হতে আরও সময় লাগবে। তখন সে বাড়ীতে এসে আত্মহত্যা করে। এ তথ্য জানিয়েছেন লিজার পিতা আঃ করিম।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, এ বিষয়ে একটি আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। ওই মামলায় নিহতের নানি শ্বাশুড়ী মেহেরুন কে আটক করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...