নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সাইজিং মিলে সিলিন্ডার বিষ্ফোরণে এক শ্রমিক নিহত
সাইজিং মিলে সিলিন্ডার বিষ্ফোরণে এক শ্রমিক নিহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইজিং মিলের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে মোমেন মিয়া (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহষ্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের ইমন টেক্সটাইল এন্ড সাইজিং মিলে এ ঘটনা ঘটে। নিহত মোমেন সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর থানার আইবেড়া গ্রামের শাহজাহানের ছেলে এবং ওই টেক্সটাইলের সাইজিং ইউনিটের সিনিয়র অপারেটর।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান জানান, ঘটনার সময় হাজী কামাল হোসেনের মালিকানাধীন মেসার্স ইমন টেক্সটাইল এন্ড সাইজিং মিলে শ্রমিকেরা কাজ করছিল। ওই মিলের সাইজিং ইউনিটের সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে পাশে থাকা বয়লারের গরম পানিপতে মোমেনের সারা শরীর ঝলছে যায়। আশপাশের শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করলে দুপুর ১ টার দিকে তিনি মারা যান।
 এদিকে সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় সাইজিং ইউনিটের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই টেক্সটাইলের নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শ্রমিক জানায়, অবৈধভাবে দীঘদিন ধরে কম্প্রেসারের মাধ্যমে অতিরিক্ত গ্যাস সিলিন্ডারে জমা রাখা হয়। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করে সিলিন্ডার থেকে সাইজিংয়ের বয়লার (বদ্ধ পাত্র যেখানে অতি উচ্চ তাপে পানি উত্তপ্ত করা হয়) চালানো হয়ে থাকে। বৃহস্পতিবার ১১টার দিকে অতিরিক্ত গ্যাসের চাপে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে শ্রমিক মোমেনের শরীর ঝলছে যায়। আশপাশে শ্রমিকরা আতঙ্কে ছুটাছুটি করতে থাকে।
 আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন,  অবহেলার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করা হচ্ছে। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...