নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   জেলা আ’লীগের সহ সভাপতি জমু’র ২৩ তম মৃত্যু বার্ষিকীতে দিনব্যাপি কর্মসূচী | ২০ মসজিদে দোয়া
জেলা আ’লীগের সহ সভাপতি জমু’র ২৩ তম মৃত্যু বার্ষিকীতে দিনব্যাপি কর্মসূচী | ২০ মসজিদে দোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি, চিশতিয়া তরীকার সংগঠক প্রয়াত জামির আহমেদ জমু’র ২৩ তম মৃত্যু বার্ষিকী দিনব্যাপী ধর্মীয় নানা কর্মসূচীতে পালন করা হয়েছে।  ২৯ জানুয়ারী রবিবার সকাল থেকে কোরআন খতম, ফাতেহা পাঠ, ২০টি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে তার পরিবার।
জামির আহমেদ জমু’র নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি’র দায়িত্ব পালনের পাশাপাশি চিশতিয়া তরীকার সংগঠক, হযরত মিন্নত আলী শাহ্ চিশতী (রঃ) মাযার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, দেওভোগ বাইতুন নূর জামে মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা  সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী ছিলেন। রবিবার বাদ ফজর কোরআন খানি, মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পন, ফাতেয়া পাঠ ও বাদ জোহর হযরত মিন্নত আলী শাহ্ চিশতি (রাহঃ) মাজার মসজিদে মিলাদ মাহফিল ও মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করা করে নেওয়াজ বিতরণ করা হয়। এসময় উপস্থিথ ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, হযরত মিন্নত আলী শাহ্ চিশতি (রাহঃ) মাজার মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব
সহিদুল্লাহ, বাবুরাইল আজমীরী গলি খাজা মইনুদ্দিন চিশতী (রহঃ) ওরশ কমিটির সহ সভাপতি শফিকুল ইসলাম লিটন,  এই কমিটি সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল,  নাজিমউল্লাহ, মরহুম জামির আহমেদ জমু’র জেষ্ঠ্য পুত্র গোলাম মোস্তফা চঞ্চল ও কনিষ্ঠ পুত্র গোলাম সারোয়ার শুভ,  সঞ্চয় রহমান সহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ তরিকতের পীর ভাইয়েরা এসময় মিলাদ মাহফিলে অংশগ্রহন করেন।
এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বাদ আসর মিলাদ মাহফিল ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ২০ টি মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
মসজিদগুলো হলো- ১) দেওভোগ বড় জামে মসজিদ (শুকুর কারী মসজদি, ২) বায়তুল শরীফ জামে মসজিদ, ৩) সাকিম আলী জামে মসজিদ, ৪) পানির ট্যাংকি জামে মসজিদ, ৫) পশ্চিম দেওভোগ বাইতুন নূর জামে মসজিদ, ৬) ছনখোলা জামে মসজিদ, ৭) বেপারীপাড়া জামে মসজিদ , ৮) ২নং বাবুরাইল আমে মসজিদ, ৯) ১নং বাবুরাইল জামে মসজিদ, ১০) জন্মারপাড় জামে মসজিদ, ১১) পাকা রোড খানকা জামে মসজিদ, ১২) পাইকপাড়া জামে মসজিদ, ১৩) নয়াপাড়া জামে মসজিদ, ১৪) ফকিরটোলা জামে মসজিদ, ১৫) গলাচিপা জামে মসজিদ, ১৬) নন্দীপাড়া জামে মসজিদ, ১৭) মাসদাইর কবরস্থান জামে মসজিদ, ১৮) বাজাইনাপাড়া জামে মসজিদ, ১৯) জামির মার্কেট জামে মসজিদ, ২০) সিটি কর্পোরেশন জামে মসজিদে বিশেষ দোয়া কামনা করা হয়।  মরহুমের জেষ্ঠ্য পুত্র গোলাম মোস্তফা চঞ্চল ও কনিষ্ঠ পুত্র গোলাম সারোয়ার শুভ সকল পীরভাই , ভক্তবৃন্দ, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি তাঁর পিতার বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া প্রার্থনা করে সকলের প্রতি অনুরোধ জানিয়ছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...