নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   সারাবাংলা   ৫ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়
৫ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়
  সারাবাংলা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

ঈদে মিলাদুন্নবী, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৫ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবিরা। আর এই ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটক।গতকাল মঙ্গলবার বিকেল থেকেই সৈকতে এসব পর্যটকের আগমন ঘটতে শুরু করে। ইতোমধ্যে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল বুকিং হয়ে গেছে।সরেজমিনে দেখা গেছে, সৈকতের তিন নদীর মোহনা থেকে গঙ্গামতি পর্যটন স্পট পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটার বেলাভূমি জুড়ে রয়েছে পর্যটকদের বাড়তি আনাগোনা। আগত পর্যটকরা জিরো পয়েন্টে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া রাখাইন মার্কেট, শুটকি পল্লী, ইলিশ পার্ক ও ইকো পার্কসহ বিভিন্ন পর্যটন স্পটেও রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি।
এদিকে পর্যটকদের আনাগোনায় বিক্রি বেড়েছ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে মোতায়েন রয়েছে মহিপুর থানা পুলিশসহ ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা।
ঢাকার কামরাঙ্গীর চর থেকে আসা পর্যটন বিনয় ভূষণ বলেন, ‘দুর্গা পূজা উপলক্ষে পরিবার পরিজন নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসেছি। বেশ আনন্দ উপভোগ করছি। তবে হোটেল ভাড়া একটু বেশি মনে হয়েছে। এছাড়া সৈকত একটু অগোছালো মনে হয়েছে।’গাজীপুরের শ্রীরামপুর থেকে আসা অপর পর্যটক উত্তম শিকারী বলেন, ‘একটি কোম্পানিতে চাকরি করি। আমি আমরা পাঁচ সহকর্মীর সঙ্গে এখানে এসেছি। আমরা অনেক আনন্দ করেছি। সৈকতের নোনা জলে গাঁ ভাসিয়েছি। মোটামুটি সব কিছুই ভালো লেগেছে।‘
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরীফ জানান, ‘৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত কুয়াকাটায় প্রথম শ্রেণির হোটেলগুলোর শতভাগ কক্ষ বুকিং হয়েছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির হোটেলের শতভাগ কক্ষ আজকের মধ্যে বুকিং হয়ে যাবে বলে আশা করছি। গতকাল থেকেই কুয়াকাটায় পর্যটক আগমনের ঢল নেমেছে। আমরা পর্যটকদের সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পাঁচ দিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটায়। যে কারণে আগে থেকেই বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও মাইকিং করে বারবার মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ পর্যটকদের নিরাপদে থাকার অনুরোধ জানানো হচ্ছে।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...