নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে চালককে খুন করে অটোরিক্সা ছিনতাই, অটো সহ ৬ খুনি আটক
রূপগঞ্জে চালককে খুন করে অটোরিক্সা ছিনতাই, অটো সহ ৬ খুনি আটক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জে অজ্ঞাত অটো চালককে খুন করে অটো ছিনতাই করেছে খুনিরা। এ ঘটনায় অটো সহ ৬ খুন জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত আড়াইটার দিকে গোলাকান্দাইল হাটাবো কবরস্থান ( মদিনাবাগ) হাজী আকরাম আলীর কাঠের বাগানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটছে। অজ্ঞাত অটো চালকের বয়স ৩০ বছর বলে ধারনা করেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ জানায়, ঘাতকরা অটো চালককে ছুরিকাঘাত করে খুন করে কাঠ বাগানের মধ্যে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায়। এরপর দুই ঘাতক রাত আড়াইটার দিকে অটো নিয়ে রুপসী ষ্টান্ডে বিক্রি করতে গেলে তাদের কাপড়ে রক্ত মাখা থাকায় টহল পুলিশের হাতে দুই খুনিই ধরা পড়ে যায়। পরে আটককৃত খুনিদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদের নিয়েই ঘটনাস্থল গোলাকান্দাইল ইউনিয়ন হাজী আকরাম আলীর কাঠ বাগান থেকে লাশটি উদ্ধার করে। খুনিদের দেয়া তথ্যে বাকি খুনিদের চার জনকে গ্রেফতার করে পুলিশ।  আটককৃতরা হলেন কালি এলাকার ছোচি আবুলের ছেলে ইমন (২২) মোমেন মোল্লার ছেলে সজিব ও সিফাত। কালি এলাকার ফারুকের ভাই মাসুমকেও গ্রেফতার করেছে পুলিশ বাকি দুই জনের কোন পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান ও ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ খুন হওয়া লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে  পাঠানো হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...