নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জাতীয়   ৯৫০ টাকায় বিক্রি,২ কেজির ‘কিং চান্দা’মাছ
৯৫০ টাকায় বিক্রি,২ কেজির ‘কিং চান্দা’মাছ
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রামের একটি ‘কিং চান্দা’ মাছ। বুধবার (৫ অক্টোবর) সকালে এ মাছটি সৈকতের ফ্রাই মার্কেটে বিক্রি করতে নিয়ে আসা হয়। এসময় মাছটি দেখতে ভিড় জমায় কুয়াকাটায় আগত পর্যটকরা। মাছটির গায়ের রঙ হালকা খয়েরী। মুখের অংশ ছোট। সামনের দিকে দুটি বড় চোখ রয়েছে। লেজটি শরীর থেকে আলাদা করে বের হয়েছে। লেজের অংশের দিক থেকে তাকালে দেখতে অনেকটা আপেলের মতো। এ মাছের শরীর বেশ পুরু।স্থানীয় জেলেরা জানান, এ মাছটি গত দুদিন আগে এক জেলের জালে ধরা পড়ে। তবে ওই জেলের নাম জানা যায়নি। আজ সকালে মাছটি সমুদ্র সৈকত এলাকায় নিয়ে আসা হলে বশির নামের স্থানীয় এক ফ্রাই ব্যবসায়ী ৮৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। পরে মাছটি তিনি এক পর্যটকের কাছে ৯৫০ টাকা দরে বিক্রি করেন। তবে এ মাছ গত তিন বছরে সৈকত এলাকায় দেখা যায়নি বলে জানিয়েছে ফ্রাই ব্যবসায়ীরা। বরিশাল মৎস্য অধিদপ্তরের সাসটেনেবল কোষ্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও সামুদ্রিক প্রাণি বিশেষজ্ঞ কামরুল ইসলাম জানান, এ মাছের বৈজ্ঞানিক নাম প্যালাটাক্স তেইরা। লম্বা লেজযুক্ত এ মাছকে বাদুর মাছ বা লংফিন ব্যাট ফিস বলে বা লং ফিন স্পেড ফিস বলে (কোদাল মাছ)। এরা ইপিপফিডি পরিবারের মাছ। এ মাছ ছোট আকৃতি থেকে বড় হলে এদের গায়ের রঙ পরিবর্তন হয় এবং প্রথম অবস্থায় রুপার রঙ পরে বাদামী এবং কালো বাদামী রঙের হয় যা পরবর্তীতে আবার রুপার রঙে রূপান্তরিত হতে পারে। এ সব মাছের মাথা গোলাকৃতির ও মুখ খুব ছোট হয়। এ প্রজাতির মাছ পশ্চিম অস্ট্রেলিয়া, মান্নার সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে পাওয়া যায়। এ মাছের ওজন ১০ থেকে ১২ কেজি পর্যন্ত হয়।কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ সচরাচর দেখা যায় না। তবে মাছটি আমরা খুঁজতে গিয়ে আর পাইনি। শুনেছি এক পর্যটকদের কাছে বিক্রি করা হয়েছে।’

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...