নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   লীড নিউজ   চাষাঢ়ায় ভবন মালিকের ছোড়া গুলিতে রেস্তোরাঁর ম্যানেজার গু‌লি‌বিদ্ধ সহ আহত ৩ 
চাষাঢ়ায় ভবন মালিকের ছোড়া গুলিতে রেস্তোরাঁর ম্যানেজার গু‌লি‌বিদ্ধ সহ আহত ৩ 
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভবনের মালিকের ছোড়া গুলিতে একটি রেস্তোরাঁর ব্যবস্থাপক গু‌লি‌বিদ্ধ সহ আহত হয়েছে তিনজন। রোববার (৫ ফেব্রুয়ারি) রাত দশটায় রেস্তোরাঁর সামনে সড়কের ঈফুটপাতে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ৷
গুলিবিদ্ধ ব্যক্তির নাম শফিউর রহমান কাজল (৫৮) ৷ তিনি শহরের চাষাঢ়ায় বাগে জান্নাত মসজিদের পাশে অবস্থিত আঙ্গুরা মার্কেটের নিচতলার ‘সুলতান ভাই কাচ্চি’ নামে এক‌টি রেস্তোরাঁর ম্যানেজারের দা‌য়িত্ব পালন করতেন ৷ এ ঘটনায় অভিযুক্ত ভবন মালিক আজহার তালুকদারকে (৬৫) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
রেস্তোরাঁর আরেকজন ব‌্যাবস্থাপক রিপন সাহা জানান, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উত্তেজিত অবস্থায় হাতে একটি পিস্তল ও একটি শর্টগানের মতো দেখতে দু’টো আগ্নেয়াস্ত্র হাতে রেস্তোরাঁয় ঢোকেন ভবনের মালিক আজহার তালুকদার ৷ প্রথমে তিনি আমাকে গালিগালাজ করেন ৷ তারপর তাকে শান্ত করার চেষ্টা করেন আমাদের আরেক ম্যানেজার বাবুল‌ ৷ পরে আরো উত্তেজিত হয়ে আজহার একটা ফাঁকা গুলি ছোড়েন ৷ এরপর দু‘টো গুলি করেন আমাদের জেনারেল ম্যানেজার কাজলের উ‌দ্দ্যেশে ৷ দু’টো গুলি তার দুই পায়ে লাগে ৷ সব মিলিয়ে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছুড়েছেন তিনি৷’
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান, একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে এখন পর্যন্ত তথ্য পেয়েছি ৷ যার বিরুদ্ধে অভিযোগ তাকে ওই মার্কেটের নিজের কক্ষ থেকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে ৷ বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ ৷ এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানে হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...