নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   চাষাঢ়ায় ভবন মালিকের গুলি ছোড়া মামলায় আদালতে আসামীদের ৩ দিনের রিমান্ড আবেদন
চাষাঢ়ায় ভবন মালিকের গুলি ছোড়া মামলায় আদালতে আসামীদের ৩ দিনের রিমান্ড আবেদন
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ভবন মালিকের গুলিতে রেস্টুরেন্ট ম্যানেজার ও কর্মচারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সদর মডেল থানায় রাতেই মামলা হয়েছে। এ মামলায় পুলিশ ভবন মালিক আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার ও ভাই মোহন তালুকদারকে গ্রেফতার করে তিনদিনের রিমান্ডের আবেদন করেন আদালতে পাঠায় । সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নূসরাত সাহেরা বিতি রিমান্ডের শুনানীর জন্য আগামীকাল মঙ্গলবার শুনানরী দিন ধার্য্য করেন। সোমবার রাতেই রেষ্টুরেন্টের মালিক শুক্কুর আলী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায়  মামলা দায়ের করেন। রোববার রাত দশটায় শহরের শহরের চাষাড়ায় আঙ্গুরা শপিং কমপ্লেক্স ভবনের মালিক আজাহার তালুকদারের অস্ত্রের গুলিতে গুরুতর আহত হন রেস্টুরেন্ট ‘সুলতান ভাই কাচ্চি’র ম্যানেজার শফিউর রহমান কাজল ও কর্মচারি জনি। এসময় আরো তিনজন আহত হয়।  পরে গুলিবিদ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেট মালিক আজাহার তালুকদার, তার ভাই আজিজুল হক ও ছেলে আরিফ তালুকদার মোহনকে আটক করে। বাদির অভিযোগ, দাবিকৃত দশ লাখ টাকা না দেয়ায় মার্কেট মালিক তার ছেলেকে সাথে নিয়ে এসে রেস্টুরেন্টের ম্যানেজার শফিউর রহমান কাজল ও কর্মচারি জনিকে গুলি করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন মামলার বাদি।
সোমবার দুপুরে মামলায় গ্রেপ্তারকৃত মার্কেট মালিক আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার ও ভাই মোহনকে তিন দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে পাঠায়। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদারতের বিচারক নূসরাত সাহেরা বিতি রিমান্ডের শুনানীর জন্য আগামীকাল মঙ্গলবার দিন  ধার্য্য করেন ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...