নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   ৩ শিশুকে চুল কেটে নির্যাতনের ঘটনায় মেয়র সহ ৪ জনের বিরুদ্ধে মামলা | আটক ২
৩ শিশুকে চুল কেটে নির্যাতনের ঘটনায় মেয়র সহ ৪ জনের বিরুদ্ধে মামলা | আটক ২
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইজিং মিলের মেশিনের নাট বল্টু চুরির অভিযোগে তিন মাদ্রাসা  শিক্ষার্থীর হাত বেঁধে বেধরক পিটিয়ে মাথার চুল কেটে দেয়ার ঘটনায় গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । উক্ত ঘটনায় আড়াইহাজার থানা পুলিশ রবিবার দুপুরে মেয়রের সহযোগী ২ জনেক গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হচ্ছে মেয়রের মালিকানাধীন সাইজিং মিলের কর্মচারী দীপু (৫০) ও ফারুক (৪০)।
 প্রসঙ্গত, উপজেলার গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদারের মালিকানাধীন সিকদার সাইজিং মিলের নাট বল্টু চুরির অভিযোগ এনে সোমবার সকাল ১০টার দিকে রামচন্দ্রদী গ্রামের জাহাঙ্গীরের ছেলে ও গোপালদী মাদ্রাসার ষষ্ট শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ (১০), একই এলাকার হাসানের ছেলে ও রামচন্দ্রদী মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র সিয়াম (৮) ও জজ মিয়ার ছেলে একই মাদ্রাসার শিক্ষার্থী আফরীদ (৮) কে বাড়ী থেকে ধরে এনে দুই ঘন্টা আটকে রেখে শারীরিক নির্যাতন করে মাথার চুল কেটে রামচন্দ্রদী বাসষ্ট্যান্ডে এনে ছেড়ে দেয় মেয়রের লোকজন। এ ব্যাপারে মঙ্গলবার বিভিন্ন জাতীয় দৈনিকে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। পরে নির্যাতিত এক ছাত্রের পিতা বাদী হয়ে মেয়রসহ চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার জানান, মামলার ২ আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে  বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...