নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   জেলা পরিষদ কার্যালয় সাইনবোর্ড টানিয়ে বিভ্রান্তি | এটা ঠিক হয়নি চেয়ারম্যান
জেলা পরিষদ কার্যালয় সাইনবোর্ড টানিয়ে বিভ্রান্তি | এটা ঠিক হয়নি চেয়ারম্যান
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ বন্দরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয় সাইনবোর্ড নিয়ে বিভ্রান্তিতে সাধারন মানুষ। নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদর ও বন্দর ২ নং ওয়ার্ডের সদস্য মাসুম আহম্মেদ একটি ভুল সাইনবোর্ড লাগিয়ে বিভ্রান্ত করছে সাধারন মানুষকে । মাসুম আহম্মেদ জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে এলাকায় নিজেকে বড় ক্ষমতাশালী বলে দাবি করে বেড়াচ্ছে বলে জানান একাধিক ব্যাক্তি। ৬ ফেব্রুয়ারী (সোমবার) সকালে বন্দর উপজেলার লাঙ্গলবন বাসস্টান্ড সংলগন্ন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাসে দেখা যায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয় এর সাইনবোর্ড। এবিষয়ে এলাকাবাসির সাথে আলাপ করলে তারা জানান, জেলা পরিষদের নির্বাচনে মাসুম আহম্মেদ সদর ও বন্দর ২ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ার কিছু দিন পর থেকে তিনি এ সাইনবোর্ড টানিয়েছে। এ সাইনবোর্ডের কারনে অনেকে বিভ্রান্তিতে পরছে এটাকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয় মনে করে। এলাকাবাসি আরো বলেন মাসুম আহম্মেদ জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে এলাকায় নিজেকে ১০টা চেয়ারম্যানের চেয়া বেশি ক্ষমতাশালী বলে বেরাচ্ছে। সেই ক্ষমতায় এ সাইনবোর্ড টানিয়ে জমি দখল নিয়েছে, যেখানে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয় এর সাইনবোর্ড টানিয়েছে সেই জমির মালিক মাসুম আহম্মেদ না সেই জমির মালিক অন্য জন তিনি এজমি দখল করেছে এখানে হাসপাটাল করবে। মাসুম আহম্মেদ এ কার্যালয়ে ঠিক মত আসেনা।
এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদর ও বন্দর ২ নং ওয়ার্ডের সদস্য মাসুম আহম্মেদ বলেন, এ কার্যালয় আমার ব্যাক্তিগত। জনগনের বিভ্রান্তির কথা তার কাছে জানতে চাইলে তিনি কিছু না বলে ফোন রেখে দেন।
এব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয় একটাই। কোন সদস্য যদি নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয় এর সাইনবোর্ড টানিয়ে থাকে তা ঠিক করেনি। তার উচিৎ সেই সাইনবোর্ড খুলে ফেলা, তা না হলে তার জবাব তার নিজেরই দিতে হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...