নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   দেড় ডজন মামলার আসামী ছাড়া পাওয়ায় চরম আতংক
দেড় ডজন মামলার আসামী ছাড়া পাওয়ায় চরম আতংক
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে ডজন দেড়েক মামলার আসামী সবুজ কয়েকদিন আগে হাজত থেকে ছাড়া পাওয়ার পর হড়গাঁও সড়কে ডাকাতি আতংক বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায় প্রতিরাতেই এই রোডে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটাচ্ছে সবুজের বাহিনী।
একাধিক ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ সবুজ ছিনতাই ডাকাতি, অস্ত্রমামলা ও ধর্ষণের প্রায় দেড় ডজন মামলার চিহ্নিত আসামী আটকের পর কি করে ছাড়া পায় এটাই বোধগম্য নয়।
সবুজ গোলাকান্দাইল এলাকার রমজানের ছেলে। চিহ্নিত সন্ত্রাসী সবুজ ও তার বাহিনীর সদস্যরা গোলাকান্দাইল আনন্দ মেলায় হড়গাঁও রোডে সন্ধ্যার পরই প্রতি নিয়ত মেলায় আসা পথযাত্রীদের আটকে ছিনতাই ডাকাতি করে আসছে বলে একাধিক অভিযোগ উঠেছে। আজ ৮ ফেব্রুয়ারী বুধবার রাত সাড়ে আটটার দিকে আড়াই হাজারের তিন পদযাত্রীকে আটকে তাদের হাতের মোবাইল ফোন ও টাকা পয়সা লুট করে নেয়। বাধা দেয়ায় তাদের ছুরিকাঘাত করে রক্তাক্ত করে বলে খবর পাওয়া গেছে। তবে তাদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।  আর ছিনতাইয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়ায় মেলায় লোক সমাগম দিন দিন কমে যাচ্ছে। জানা যায় ছিনতাইকারীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে এ রোডে ছিনতাই ডাকাতি করলেও এসকল চিহ্নিত অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এ ব্যাপারে স্থানীয় অনেকের অভিযোগ ছিনতাই ডাকাতির ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে অপরাধীদের ধরা হচ্ছে না। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...